শ্রদ্ধাভরে স্মরণ সাংবাদিক রুহুল আমিন গাজীকে 

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৩ পিএম

প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজী জুলুম-ভয়ভীতি উপক্ষো করে সাংবাদিকতা করেছেন এবং গণতন্ত্রের লড়াইয়ে তার অবদান অনস্বীকার্য ছিলো। প্রয়াত এ সাংবাদিক নেতাকে স্মরণ করে এমনটাই বলেছেন সংশ্লিষ্টরা। 

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নেওয়া হয় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজীর মরদেহ। 

মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  

প্রয়াত এ সাংবাদিক নেতাকে একবার দেখতে সেখানে ছুটে যান সাংবাদিক সহকর্মীরা, রাজনীতিবিদ ও সরকারের উপদেষ্টা। এ সময় তার অবদান স্মরণ করে বক্তব্য দেন তারা।   

পরে রুহুল আমিন গাজীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাকে শাহজাহানপুর কবরস্থানে দাফন করার কথা। 

জানায়ায় উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আরও অনেকে।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্রের লড়াইয়ে রুহুল আমিন গাজীর অবদান অনস্বীকার্য। যখন গণতন্ত্র ফিরছে, ঠিক সেই সময় তার পরামর্শ খুব জরুরি ছিলো। তিনি চলে গেছেন। আমরা তার চাওয়া পূরণ করার চেষ্টা করবো। 

উপদেষ্টা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা হরণকারীদের বিরুদ্ধে তিনি ছিলেন সবসময় সোচ্চার। আর তিনি এমন এক সাংবাদিক নেতা ছিলেন, যিনি রাজপথে অধিকার আদায় করতে গিয়ে দীর্ঘ সময় কারাবরণ করেছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডি. এজেডএম জাহিদ হোসেন বলেন, রুহুল আমিন গাজী ছিলেন পেশাজীবী আন্দোলনের সামনের সারির নেতা। স্বৈরাচারী সরকারের জুলুম ভয়ভীতি উপেক্ষা করে তিনি সাংবাদিকতা করেছেন।

জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাসান হাফিজ বলেন, এই মহান নেতা প্রায় পাঁচ দশক সাংবাদিকদের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন। তাকে বাংলাদেশের সাংবাদিকরা সারাজীবন মনে রাখবে। 

রুহুল আমিন গাজী কিডনি সংক্রান্ত জটিলতায় আক্রান্ত ছিলেন। এছাড়া, তিনি ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, লবণ ঘাটতি (ইলেক্ট্রলাইট) সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ কারাবাসে তার শারীরিক জটিলতা বেড়ে যায়।

চাঁদপুর সদর উপজেলার গোবিন্দিয়ায় রুহুল আমিন গাজীর জন্ম। তার বাবার নাম কফিল উদ্দিন এবং মা আয়েশা খাতুন।

তিনি সাংবাদিকদের শীর্ষস্থানীয় সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) চতুর্থবারের মতো সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি বিএফইউজের মহাসচিব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

 

আরবি
বিজ্ঞান, প্রযুক্তি ও পরমাণু বিষয়ক সাংবাদিকদের সংগঠন এটমিক রিপোর্টার্স বাংলাদেশের (এআরবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার শামীমা সুলতানা। আর সাধারণ সম্পাদক...
বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত কবি ও বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। 
ঢাকায় কর্মরত বগুড়ার সাংবাদিকদের সংগঠন ‘বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকা’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে গ্লোবাল টিভির ফেরদৌস মামুন সভাপতি এবং ডেইলি ভয়েস অব এশিয়ার সুমন প্রামাণিক সাধারণ...
দেশের সর্বোচ্চ আদালতের এজলাসে চার মাস ধরে সাংবাদিকদের প্রবেশ করতে না দেয়ার প্রতিবাদে কালো কাপড় পরে মানববন্ধন করেছে সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর