তোফাজ্জল হত্যায় আরেক মামলা, আসামি হল প্রভোস্টসহ ১৫ জন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলে মাসুদ কামাল তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় তখনকার হল প্রভোস্ট অধ্যাপক শাহ মুহাম্মদ মাসুমসহ ১৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে ভিকটিমের ফুফাতো বোন মোসা. আসমা আক্তার এই মামলার আবেদন করার পর তা গ্রহণ করা হয়েছে। 

বাদীপক্ষের আইনজীবী নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, তবে মামলার তদন্ত আপাতত স্থগিত থাকবে। এ ঘটনায় আগে একটি মামলা হয়েছে। আদালত ওই মামলা রি-কল করবেন। এরপর দুটি মামলার অভিযোগ সমন্বয় করে মামলার তদন্ত চলবে।

মামলার আসামিদের মধ্যে আরও রয়েছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জালাল মিয়া, সুমন মিয়া, ফিরোজ কবির, আবদুস সামাদ, মোত্তাকিন সাকিন শাহ, আল হোসাইন সাজ্জাদ, ওয়াজিবুল আলম, আহসান উল্লাহ, ফজলে রাব্বি, ইয়ামুস জামান, রাশেদ কামাল অনিক, শাহরিয়ার কবির শোভন, মেহেদী হাসান ইমরান ও মো. সুলতান।

গত ১৮ সেপ্টেম্বর চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে ফজলুল হক মুসলিম হলের কয়েকজন শিক্ষার্থী। এরপর তাকে বেঁধে রেখে কয়েক দফায় মারধর করা হয়। মাঝে তাকে খাবার খেতে দেওয়া হয়। এরপর আবার শুরু হয় মারধর। 

বেদম প্রহারের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল। তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিনই গত ১৯ সেপ্টেম্বর দুপুরে শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ।

অভিযোগ পেয়ে ছয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তারা দোষ স্বীকার করে জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। 

আরবি
ঢাকার হাতিরঝিল এলাকায় দীপ্ত টেলিভিশনের সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ ৯ আসামিকে নতুন করে সম্পৃক্ত করার রিভিশন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।...
মালয়েশিয়াতে লোক পাঠানোর নামে সিন্ডিকেট, হয়রানি ও চরম অব্যবস্থাপনার অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের যে সিদ্ধান্ত সরকার নিয়েছিলো, তা-ই বহাল থাকছে। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ...
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি, এভিয়েশন সিকিউরিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের লাঞ্ছিত করা এবং সরকারি কাজে বাধা...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে আপস-মীমাংসা হয়েছে। মামলার আসামি সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর