গিনি তিন, জ্যাকব পাঁচ দিনের রিমান্ডে

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৪:১৩ পিএম

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের পাঁচ দিনের ও মাহবুব আরা বেগম গিনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার তাদের ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালত রিমান্ডের এ আদেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রবিউস সানি শিপু হত্যাচেষ্টা মামলায় গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগমের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার সাব-ইন্সপেক্টর মজিবর রহমান ভূইয়া তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

অন্যদিকে প্রায় এক যুগ আগে সাভারে বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক মো. জহুরুল ইসলাম তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

মঙ্গলবার সকালে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও মাহবুব আরা বেগম গিনিকে ঢাকার আলাদা এলাকা গ্রেপ্তার করা হয়।

জ্যাকবকে গ্রেপ্তার করা হয় গুলশান থেকে আর সাবেক হুইপ গিনিকে গ্রেপ্তার করা হয়েছে ধানমন্ডি থেকে। 

গিনি গাইবান্ধা-২ আসনের এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী জ্যাকব ভোলা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন।

একাত্তর/আরএ
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 
সরকারের অবস্থানের সঙ্গে মতপার্থক্যের কথা উল্লেখ করে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন।
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলাটির ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। এর ফলে যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে এ মামলার চূড়ান্ত...
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর