আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন আউটসোর্সিং কর্মীরা

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৮:১১ পিএম

দাবি মেনে নিতে ১৫ দিনের আলটিমেটাম দিয়ে সাত ঘণ্টা পর শাহবাগ ছেড়ে গিয়েছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা।

অবরোধ প্রত্যাহারের আগে তারা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেছেন। ওই বৈঠকে আশ্বস্ত হয়ে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন কর্মচারী সমিতির সভাপতি মাহবুবুর রহমান আনিস।

এর আগে শনিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রাখেন তারা। সাড়ে ৩টায় একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলে প্রেস সচিবের সঙ্গে কথা হয়।

এরপর সাড়ে ৪টায় শাহবাগ মোড়ে এসে ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে কর্মসূচি আপাতত স্থগিত করেন তারা।

আন্দোলনকারীরা জানান, ১৫ দিনের মধ্যে দাবি পূরণে দৃশ্যমান পদক্ষেপ দেখা না গেলে তারা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, তাদের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেয়া হয়েছে। তাই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

রফিকুল ইসলাম জানান, আপাতত ঠিকাদারি প্রতিষ্ঠানে কোনো কর্মচারী প্রতারণার শিকার হলে সরকারকে জানাতে বলা হয়েছে। তদন্ত করে এমন কাউকে জড়িত পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আউটসোর্সিং নীতিমালা বাতিল এবং আউটসোর্সিং, দৈনিক ভিত্তিক ও প্রকল্পে কর্মরতদের বহাল রেখে বয়স শিথিল করে চাকরি স্থায়ীকরণের দাবি তুলেছেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এ পদ্ধতিতে কর্মরতরা।

একাত্তর/আরএ
ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে শাহবাগ মোড়ে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার পরীক্ষামূলক কার্যক্রম আজ শুরু হয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে টানা চারদিন ধরে শাহবাগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে ইনকিলাব মঞ্চ।
শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দুপুর থেকে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে ইনকিলাব মঞ্চ।
অনির্দিষ্টকালের জন্য শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। তীব্র শীত উপেক্ষা করে সারাদেশ থেকে শত শত মানুষ জড়ো হচ্ছেন শাহবাগে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর