রাজধানীতে ডাকাতির প্রস্ততিকালে অস্ত্রসহ দুই জন গ্রেপ্তার

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৩:১৮ পিএম

রাজধানীর দারুস সালামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই জনকে গ্রেপ্তার করেছে দারুস সালাম থানা পুলিশ।

রোববার রাত সাড়ে দশটায় দারুস সালামের বর্ধনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন- মো. শামীম (৩৩) ও মো. সবুজ পাটোয়ারী (২৮)। তারা দারুস সালামের লালকুঠি এলাকায় বসবাস করেন।

দারুস সালাম থানা সূত্রে জানা যায়, রোববার রাতে দারুস সালাম থানা এলাকায় বিশেষ অভিযান চালানোর সময় টহল পুলিশ সংবাদ পায় বর্ধনবাড়ি এলাকায় কয়েকজন দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে ওই দুই জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় অভিযুক্তদের কাছ থেকে একটি স্টিলের চাকু ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুই জনসহ আরো ৫ থেকে ৬ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে দারুস সালাম থানায় মামলা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানায়, গ্রেপ্তারসহ অন্যান্য পলাতক অভিযুক্তরা দারুস সালাম থানার বর্ধনবাড়ি এলাকাসহ আশপাশের এলাকায় ডাকাতি করার জন্য ওই জায়গায় সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিলো।

একাত্তর/আরএ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর