শহীদ তিনশ’ পরিবারকে আর্থিক সহায়তা

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৮:৪৯ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ৩০০ পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। শহীদ পরিবারের সদস্যদের হাতে এই অর্থ তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। এদের মধ্যে আছেন পুলিশের গুলিতে বাবা হারানো ১০৯টি পরিবারের স্বজনরা। 

মঙ্গলবার সকালে নিউ ইস্কাটনের বিয়াম মিলনায়তনে শহীদ পরিবারের সদস্যদের হাতে সহায়তা তুলে দেওয়া হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে। শায়খ আহমাদুল্লাহ ফেসবুকে লিখেছেন, শতাধিক এতিমসহ ৩০০ শহীদ পরিবারের সঙ্গে এক বেদনাঘন ও স্মরণীয় সকাল কাটলো আজ।

আমাদের আহবানে সাড়া দিয়ে ৩০০ শহীদ-স্বজন হাজির হয়েছিলেন বিয়াম মিলনায়তনে। প্রত্যেককে দেয়া হয়েছে এক লাখ টাকার সম্মাননা চেক। এর মধ্যে ১০৯ জন এতিম, ১৮৯টি সাধারণ পরিবার এবং দুটি হিন্দু পরিবার ছিল। অনুষ্ঠানে চেক প্রদানের পূর্বে বাবাহারা দুই শিশু, সন্তানহারা তিন পিতা এবং স্বামীহারা দুই স্ত্রী কান্নাভেজা কণ্ঠে তাদের বেদনাদায়ক স্মৃতিচারণা করেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১৯ জুলাই শাহজাদপুরে পুলিশের গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনির হোসেন। ছেলের মৃত্যুর দুই মাসের ব্যবধানে মারা যায় তার বাা-মাও।  অনুষ্ঠানে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মনিরের বোন সানজিদা আক্তার মীম। 

ছাত্র-জনতার আন্দোলনে গিয়ে মহাখালীতে গুলিবিদ্ধা মেহেদিকে বাঁচাতে সর্বস্ব দিয়ে চেষ্টা করেন তার মা কুলসুম আক্তার। সোহরাওয়ার্দী হাসপাতালে অপারেশনও করা হয়। কিন্তু মেহেদিকে বাঁচানো যায়নি। ছাত্র জনতার আন্দোলনে নির্মমভাবে হত্যা করা হয় স্বজনদের, সেই কথাই উঠে আসে তাদের বক্তব্যে।

অনুষ্ঠানে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ শহীদ স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এই প্রকল্পের জন্য আমরা কোনো তহবিল সংগ্রহ করিনি। ফাউন্ডেশনের সাধারণ তহবিল থেকে হতাহত ও শহীদ পরিবারকে অর্থ সহায়তা করেছি।

শায়খ আহমাদুল্লাহ বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশন যদি কোটি টাকার চেকও শহীদ পরিবারের হাতে উঠিয়ে দেয়- তাহলেও আপনাদের ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব নয়। যারা সন্তান, বাবা ও স্বামী হারিয়েছেন তারা অবশ্যই কষ্ট পেয়েছেন। সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। তবে প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন মৃত্যু অবশ্যই গর্বের; যাদের নিয়ে সবাই গর্ববোধ করেন।

এর আগে ছাত্র আন্দোলনে আহত প্রায় দেড় হাজার পরিবারকে মোট চার কোটি ২৬ লাখ টাকা চিকিৎসা সহায়তা দিয়েছিলো আস-সুন্নাহ ফাউন্ডেশন। 

 

এআরএস
রাজধানীর লালবাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে। 
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলার অভিযুক্ত যুবলীগ নেতা মো. হেদায়েতুল ইসলাম আমিনকে (৪৯) গ্রেপ্তার করেছে  পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগে আনা মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের...
ওয়ার্কাস পার্টি’র সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছে...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর