গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৩:২৭ পিএম

গণঅভ্যুত্থানে আহত মাধ্যমিক পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের (সব সরকারি- বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তি বলা হয়, আহত শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে চিকিৎসা ব্যবস্থাপত্রসহ এ বিষয়ে আবেদন করবেন। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ অবিলম্বে আবেদন যাচাই করে শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফের ব্যবস্থা গ্রহণ করবেন।

এতে আরও বলা হয়, আহত শিক্ষার্থীর শিক্ষা জীবনের বর্তমান পর্যায় হতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বেতন-টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত কার্যকর থাকবে। সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে এ সিদ্ধান্ত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 

একাত্তর/এসি
আগামী বছর অর্থাৎ ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের স্কুলগুলোতে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এর পরিবর্তে লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে শিক্ষা...
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সোমবার (৯ মার্চ) থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ব্যবহার করে এবং ভুয়া মোবাইল নম্বর থেকে অর্থ দাবির একটি প্রতারক চক্র সক্রিয় হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেছে...
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আর্থিক অনিয়ম রোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানই তাদের পুরনো শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায়...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর