সাবেক এমপি বদির ম্যানেজার জাফর গ্রেপ্তার

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০২:৫৬ পিএম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি ওরফে ‘ইয়াবা বদি’র ম্যানেজার ও টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তিনি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি।

বৃহস্পতিবার দিনগত রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আল আমিন।

তিনি জানান, জাফর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। তিনি টেকনাফ উপজেলার চেয়ারম্যান ছিলেন। এছাড়া বিতর্কিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ম্যানেজার হিসেবে পরিচিত ছিলেন।

গত ২০ আগস্ট চট্টগ্রামে অভিযান চালিয়ে আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করে র‍্যাব।

টেকনাফে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে আবদুর রহমান বদিকে প্রধান আসামি করে ৩৩ জনের নামে থানায় একটি মামলা হয়। এ মামলায় টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমেদকেও আসামি করা হয়েছে। কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে টেকনাফ থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাত প্রায় ৭০ জনকে আসামি করা হয়।

একাত্তর/আরএ
রাজধানীর জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।
যুবদল নেতা শামীম হত্যা মামলায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে চারদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ক্যাশিয়ার সালাহ উদ্দিনকে আটক করেছে র‍্যাব।
রাজধানীতে সকাল থেকে বৃষ্টি শুরু হয়, এক টানা অঝোরে বৃষ্টিপাত হয় প্রায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টা।  বৃষ্টিতে ডুবে গেছে ঢাকার অনেক এলাকার সড়ক-অলিগলি। পানির নিচে তলিয়ে গেছে অনেক বড় রাস্তাও। মনে হচ্ছে এই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর