ঢাকায় দুই ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যা চেষ্টা

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০২:৪৩ পিএম

রাজধানীতে দুই শিশুকে গলাকেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক বাবা। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পল্লবীর বাইগারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহত দুই শিশুর নাম পাওয়া যায়নি। তবে তাদের একজনের বয়স সাত বছর ও অন্যজনের বয়স তিন। বাবার নাম মো. আহাদ (৪০)।

ঢামেকের চিকিৎসক শেখ আব্দুল্লাহ মামুন সাংবাদিকদের বলেন, আহাদের শ্বাসনালী কেটে গেছে। অবস্থা আশঙ্কাজনক। এখন অপারেশন চলছে।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল সাংবাদিকদের জানান, সকালে খবর পেয়ে মরদেহ দুটি ও আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করছি ঘাতক বাবা আহাদ দুই সন্তানকে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করেছেন। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাস্থলে এখনো পুলিশ রয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে।

একাত্তর/এসি
জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল পেয়ে রাজধানীর মিরপুর ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে শিশু বলাৎকার ও যৌন হয়রানির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে রাজধানীর হাতিরঝিল...
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলাটির ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। এর ফলে যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে এ মামলার চূড়ান্ত...
ঢাকার পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি সোহেল ও স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। রোববার (১৪ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এই আপিল গ্রহণ করেন।...
রাজধানীর মিরপুরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় মাত্র ছয় কার্যদিবসের মধ্যে রায় ঘোষণাকে দেশের বিচারিক ইতিহাসে এক নজিরবিহীন ও দ্রুততম দৃষ্টান্ত বলে উল্লেখ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর