তিনদিনের মধ্যে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৬:৪৮ পিএম

ঢাকা শহরের রাজপথ থেকে অলিগলিতে ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য। সাধারণ পায়েচালিত রিকশার মধ্যে মটর বসিয়ে তৈরি এই তিন চাকার বাহনটি নগরবাসীর অনেকের কাছে প্রয়োজনীয় হলেও এটির রয়েছে ব্যাপক নিরাপত্তা ঝুঁকি। প্রায়শই ব্যাটারিচালিত রিকশা উল্টে যাত্রী হতাহতের ঘটনা ঘটছে। 

এই পরিস্থিতিতে ঢাকা মহানগর এলাকায় আগামী তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

প্যাডেলচালিত রিকশা সংগঠন ঢাকা মহানগর রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি এবং সাধারণ সম্পাদক রিট পিটিশনটি দায়ের করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সানজিদ সিদ্দিকী ও তাহসিনা মৃদু।

জানা যায়, ব্যাটারিচালিত রিকশার কারণে রাজধানীতে সড়ক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে। ফিটনেসের অনুপযোগী, রংচটা, জরাজীর্ণ ও লক্কড়ঝক্কড় মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ গণ্য করে ঢাকায় ফিটনেসবিহীন ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের নির্দেশ দেওয়া হয়।

তথ্য বলছে, রাজধানীতে বর্তমানে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করে। এই রিকশাগুলোর একটি উল্লেখযোগ্য পরিমাণ ব্যাটারিচালিত। এছাড়া পুরাতন প্যাডেলচালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে। ঢাকার দুই সিটি করপোরেশন কয়েক দফা অভিযান চালালেও থেমে নেই অবৈধ এসব বাহনের দৌরাত্ম্য।

রাজধানীর মূল সড়কের চেয়ে অলিগলিতে ব্যাটারিচালিত রিকশার চলাচল বেশি। সুযোগ পেলে মূল সড়কেও দাপিয়ে বেড়ায় এসব রিকশা। রাজধানীর খিলগাঁও, মান্ডা, বাসাবো, মানিকনগর, রামপুরা, বাড্ডা, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কদমতলী, সবুজবাগ, শ্যামপুর, ডেমরা, মোহাম্মদপুর, বছিলা, উত্তরা, ভাটারা, দক্ষিণখান, উত্তরখান, ময়নারটেক, মিরপুর, পল্লবী এলাকায় ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বেশি।

এসব এলাকা ছাড়াও রাজধানীর প্রায় সর্বত্র ব্যাটারিচালিত রিকশার চলাচল রয়েছে। ফলে নিয়মিত ঘটছে দুর্ঘটনা। অনেকে আহত হচ্ছেন, প্রাণহানির ঘটনাও ঘটছে।

ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন দাবি

এদিকে, নিষিদ্ধ না করে রিকশার মতো ব্যাটারিচালিত যানবাহনকে বুয়েটের প্রস্তাবিত মডেলে আধুনিকায়ন করে নিবন্ধন দেওয়ার আহ্বান জানিয়েছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেছেন ইউনিয়নটির নেতারা। 

তারা বলেছেন, সম্প্রতি ব্যাটারিচালিত যানবাহন আটক করে ব্যাটারি নিলামে তোলাসহ শ্রমিকের ওপর বিগত ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনীর কায়দায় বর্তমান সরকারও নিপীড়ন চালাচ্ছে। যৌক্তিক সমাধানের পথে না এগিয়ে নিপীড়নের পথে হাঁটলে ফ্যাসিস্ট সরকারের পরিণতি এই সরকারকেও ভোগ করতে হবে।

ইউনিয়নের নেতারা বলেন, ব্যাটারিচালিত যানবাহন দেশের সর্ববৃহৎ গণপরিবহন খাত। এই খাতকে শিল্পের স্বীকৃতি দিয়ে নিরাপদ বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে। যা এই বাহনকে আরো আধুনিক ও দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখতে সহায়ক হবে।

তারা বলেন, শ্রমজীবী মানুষ পরিশ্রম করে নিজেদের সৎ উপার্জনে আয় করতে চায় ও সরকারকে অর্থ প্রদান করতে চায়। কিন্তু সরকার শ্রমজীবীদের রুটি-রুজিতে বারবার হামলা করে অসৎ চাঁদাবাজদের চাঁদাবাজির সুযোগ তৈরি করে দিচ্ছে। অবিলম্বে চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

সমাবেশে ব্যাটারিচালিত যানবাহন আটক, ব্যাটারি জব্দ, রেকার করাসহ সকল জুলুম-নির্যাতন বন্ধ করে অবিলম্বে বিআরটিএ কর্তৃক লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবি জানানো হয়। সমাবেশ শেষে একটি লাল পতাকা মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এআরএস
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি পক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না। 
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি হিফজ মাদ্রাসার ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারসহ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত মাদ্রাসাছাত্র মো. শিহাব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের...
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আরও দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এর ফলে তার মুক্তিতে আপাতত আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ মে দিন ধার্য করেছে আদালত।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর