রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৪:৫১ পিএম

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয়ার প্রতিবাদে যাত্রাবাড়ীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অটোরিকশাচালকরা। এছাড়াও রাজধানীর বেশ কিছু এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এসব ঘটনায় নগরীর বিভিন্ন স্থানে তীব্র যানজট দেখা দেয়।

বুধবার দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ীর দয়াগঞ্জ মোড়ে বিক্ষোভ শুরু করেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এ সময় পুলিশের সঙ্গে রিকশাচালকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হন। তিনজন রিকশাচালককে আটক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সড়ক ছাড়ার অনুরোধ করা হয়। তবে রিকশাচালকরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পুলিশ সদস্য আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেন। আদেশ বাস্তবায়নে স্বরাষ্ট্রসচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার এবং ঢাকার দুই সিটি করপোরেশনকে নির্দেশ দেয়া হয়েছে।

বর্তমানে প্রায় ১৩ লাখ রিকশা চলাচল করছে রাজধানীতে। যার বড় একটি অংশ ব্যাটারিচালিত। পুরাতন সব প্যাডেলচালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে। নগরীর মূলসড়কের চেয়ে অলিগলিতে ব্যাটারিচালিত রিকশার চলাচল বেশি। সুযোগ পেলে মূল সড়কেও দাপিয়ে বেড়ায় এসব রিকশা।

একাত্তর/এসি
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, এখন থেকে কোনো ব্যক্তি একাধিক ব্যাটারিচালিত রিকশার মালিক হতে পারবেন না। এক্ষেত্রে, যিনি চালক তিনি মালিক -এই নীতিকে প্রাধান্য দেওয়া হবে। 
ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে আগারগাঁওয়ে টানা কয়েক ঘণ্টার সড়ক অবরোধ শেষে সেখান থেকে সরে গেছেন আন্দোলনকারী ব্যাটারিচালিত রিকশা চালকরা।
মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করতে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে গত কয়েকদিনের মতো সোমবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশাচালকরা। 
সাত দফা দাবি বাস্তবায়নে প্রেসক্লাবের সামনে সমাবেশ করছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর