সায়েন্সল্যাব মোড় রণক্ষেত্র, সিটি কলেজে ভাঙচুর

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৪:৪৫ পিএম

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের একদল শিক্ষার্থীদের বাস ভাঙচুরের ঘটনার পর রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠেছে এলাকাটি। বাস ভাঙচুরের ওই ঘটনাটি গিয়ে সিটি কলেজের শিক্ষার্থীর সঙ্গে সংঘর্ষে রূপ নেয়। এখন পরিস্থিতি এমন যে, পুলিশ-সেনাবাহিনী গিয়েও তা নিয়ন্ত্রণ হিমশিম খাচ্ছে। শেষতক পুলিশ টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড ছুড়েও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না।

বুধবার বেলা তিনটার দিকে সায়েন্সল্যাব মোড়ে এই ঘটনার শুরু। তখন থেকে মিরপুর সড়কে যান চালাচল বন্ধ। সংঘর্ষ এখনও চলছে।

সরেজমিন, শিক্ষাপ্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয়। এসময় সিটি কলেজে ঢিল ছুড়ে ভাঙচুর করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের আন্দোলনে কয়েকদিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে সিটি কলেজে ক্লাস শুরু হয়েছে। অন্যদিকে ‘স্বৈরাচারের সহযোগী’ শিক্ষকদের পদত্যাগ দাবিতে আজ বিক্ষোভ করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

এরই মধ্যে দুপুরের দিকে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সায়েন্সল্যাব এলাকায় এক বাসে ভাঙচুর চালান। এ ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার এক পর্যায়ে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সোস্যালে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত একাধিক ভিডিওতে দেখা গেছে, দুই পক্ষের কিছু তরুণ ইট-পাটকেল নিক্ষেপ করছেন। একই সঙ্গে অবরোধ করে রাখা হয়েছে মিরপুর সড়ক। ভিডিওগুলোতে কোনো প্রকার যান চালাচল করতে দেখা যায়নি।

এদিকে মঙ্গলবার বন্ধের পর বুধবার খুলেছে রাজধানীর অন্যতম বাণিজ্যিক ও ব্যস্ত এলাকাটি। সৃষ্ট পরিস্থিতিতে অসহনীয় যানজটসহ দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।

এরই মধ্যে গোঁদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে মিরপুরে। অটোরিকশার চালকদের আন্দোলনের ফলে মিরপুর ১০ নম্বর হয়ে আগারগাঁওয়ে সড়ক চলাচল ব্যাহত হচ্ছে।

একাত্তর/এসি
বিবাদে না জড়াতে ‘অঙ্গীকার করার’ ঠিক এক মাসের মাথায় আবারও সংঘর্ষে জড়ালো রাজধানীর ঢাকা কলেজ ও ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
সপ্তাহের ব্যবধানে রাজধানীর ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে সায়েন্সল্যাব এলাকায়।
ঢাকা কলেজের সঙ্গে চলমান সংঘর্ষ ও সহিংসতা এড়াতে বুধবার ও বৃহস্পতিবার ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন।
সপ্তাহের ব্যবধানে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা ও কাঁদানে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর