খুলে দেওয়া হয়েছে যমুনা ফিউচার পার্ক

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৭:১৪ পিএম

নিরাপত্তা ইস্যুতে সাময়িক বন্ধের পর দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্ক আবারও খুলে দেওয়া হয়েছে। শপিংমলের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে পুনরায় কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ।

শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে যমুনা ফিউচার পার্কের জনসংযোগ বিভাগ।

যমুনা গ্রুপের একটি সূত্র জানিয়েছে, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর নেওয়া পদক্ষেপ আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণে সহায়ক এবং সব অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করবে। এরই মধ্যে সমস্যাগুলো সমাধান করেছি এবং ভবিষ্যতে যে কোনো সমস্যা মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ।

একই সঙ্গে যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ ক্রেতাদের এবং শপিংমলের সব অংশীদারদের অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। 

বৃহস্পতিবার রাতে শপিংমলে বেশ কয়েকটি দোকানে চুরির অভিযোগে সড়ক অবরোধ করে দোকান মালিক ও কর্মচারীদের বিক্ষোভের পর থেকে শপিংমলটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ।

একাত্তর/এসি
রাজধানীর যমুনা ফিউচার পার্ক শপিংমলে চুরি ঘটনায় কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো দোকান বন্ধ ঘোষণা করার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন দোকান মালিক ও কর্মচারীরা। 
শুক্রবার ছুটির দিনে রাজধানীর ফুটপাত থেকে শপিংমলে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঈদ ঘনিয়ে আসায়, ছুটির দিনে পরিবার নিয়ে কেনাকাটা সেরেছেন কর্মজীবীরা। ক্রেতারা বলছেন অন্য যে কোনো বারের তুলনায় এবার ঈদের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর