ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:২৬ পিএম

জুলাই-আগস্টের ঘটনার জন্য রাজধানীবাসীর কাছে ক্ষমা চেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার বিকেলে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য সন্তানদের শিক্ষাবৃত্তি ও ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকাবাসীর কাছে আমি জুলাই-আগস্টের ঘটনার জন্য ক্ষমাপ্রার্থী। আমি আশ্বস্ত করছি সহকর্মীদের সঙ্গে নিয়ে আগামীতে ঢাকাবাসীর সেবা করে যাবো।

তিনি আরও বলেন, ঢাকাবাসীকে সেবা দানে পুলিশ বাহিনীর পক্ষ থেকে কোনো কার্পণ্য করা যাবে না।

বিগত দিনগুলোতে হেলমেটবাহিনীর সঙ্গে মিলে পুলিশ হামলা করেছে, সেই যুগের অবসান ঘটেছে বলে জানালেন সাজ্জাত আলী।

এদিকে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও ২৫ ডিসেম্বর বড়দিন এবং নববর্ষকে ঘিরে বিভিন্ন জায়গায় মানুষের জমায়েত হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আশা করি বাধা বিপত্তি ছাড়াই নগরবাসী এই তিনটি দিন উদযাপন করবে। আমাদের পক্ষ থেকে নিরাপত্তার কোনো ঘাটতি নেই।

ক্রাইম রিপোর্টাররা পুলিশ কর্তৃক হামলার শিকার হয়েছে এমন অভিযোগ থাকলে জানাতে বলেছেন সাজ্জাত আলী। তিনি বলেন, অভিযোগ পেলে আমি অবশ্যই তদন্ত করবে। পুলিশকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে। তারা কেন হামলা করবে।

তিনি আরও বলেন, ডিএমপি ও ক্র‍্যাবের পারস্পরিক সহায়তা ছাড়া কেউ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না। তাই আমরা ক্র‍্যাবের সহায়তা চাই। 

পরে ক্র্যাব সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও সদস্যদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন তিনি। 

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর