আসামি গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জানতে চাইলো ট্রাইব্যুনাল

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩২ পিএম

আদালতের আদেশ পাওয়ার পর আসামিদের গ্রেপ্তার করা বা না করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কী হবে, সে বিষয়ে জানতে প্রতিবেদন চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (বাংলাদেশ)। আগামী সাতদিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের এক মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেয়। খবর বাসসের। 

চিফ প্রসিকিউটর এ বিষয়ে বলেন, আদালত থেকে গণহত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার আগ পর্যন্ত অনেক পুলিশ কর্মকর্তাই দায়িত্বে বহাল ছিলেন। কিন্তু পরোয়ানা জারির পরে তাদেরকে আর পাওয়া যায়নি। 

তিনি আরও বলেন, ওয়ারেন্ট ইস্যু করার দায়িত্বে যারা আছেন, তারা ওয়ারেন্ট কার্যকর করতে কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন। আদালতের আদেশ পাওয়ার পর তারা পরোয়ানা প্রাপ্তদের পালিয়ে যেতে সাহায্য করছেন কি না, তা জানতে আজ আমরা মৌখিক আবেদন করেছিলাম। আদালত আমাদের সেই আবেদন মঞ্জুর করেছেন। 

আবেদন মঞ্জুর করে আগামী সাতদিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

চিফ প্রসিকিউটর আরও বলেছেন, যথাযথ পক্ষ এ বিষয়ে জবাব দেওয়ার পর আমরা এ সংক্রান্ত আরও কিছু বিষয় আদালতের সামনে তুলে ধরবো।

আরবিএস
তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালত এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
জুলাই আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
২০২৪ সালে স্বৈরাচারবিরোধী জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নির্বিচারে ছাত্র-জনতা গণহত্যার বিচার এবার চূড়ান্ত পর্বের দ্বারপ্রান্তে! ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং শীর্ষ সাত...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর