মঈনুদ্দিন-ফখরুদ্দিনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে: রিজভী

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:১১ পিএম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্যে এক-এগারোর মঈনুদ্দিন-ফখরুদ্দিনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে কৃষক দলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা নিয়ে উপদেষ্টাদের দেয়া বক্তব্যকে অনভিপ্রেত।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো গত ৫০ বছরে কিছু করতে পারেনি, একজন উপদেষ্টার এমন বক্তব্য বেমানান। তার বক্তব্য ফখরুদ্দিন-মঈনউদ্দিনের মতো।

মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নব্বইয়ের স্বৈরাচার পতন কিংবা জুলাই বিপ্লব সুশীল সমাজ করেনি বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দেয়ারও আহ্বান জানান এই বিএনপি নেতা। নয়তো মানুষের মধ্যে আশঙ্কার সৃষ্টি হবে বলেও মনে করেন তিনি।

রিজভী বলেন, প্রশাসনে কালো ভূতগুলোকে আইনের আওতায় আনা উচিত ছিলো। মানুষ যেনো অনাহারে না থাকে সেদিকে দৃষ্টি দিতে অন্তর্বর্তী সরকারকে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা থাকলেও উদ্যম কম। বিগত সরকারের চেয়ে স্বস্তিতে থাকতে না পারলে মানুষ হতাশ হবে। শেখ হাসিনার মতো দেশ চালালে সমাজ থেকে অপরাধ দূর করা যাবে না। এসময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পাড়া-মহল্লায় চাঁদাবাজি বন্ধে সরকারকে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক শামসুর রহমান শামসহ মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

একাত্তর/আরএ
শিক্ষকদের ন্যায্য দাবির জন্য রাজপথে নামতে হওয়াকে অত্যন্ত দুঃখজনক মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শিক্ষকদের উত্থাপিত দাবি বাস্তবায়নে কিছুটা সময় লাগলেও তা...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অসাধারণ বক্তব্য দিয়েছেন।
স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার তাকে সাধুবাদ জানাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
অন্তর্বর্তী সরকারের সময় সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের অবহেলা ও সিদ্ধান্তগত ব্যর্থতার কারণে দেশে হামের ভয়াবহ বিস্তার ঘটে, যার ফলে শত শত শিশুর মৃত্যু এবং হাজারো শিশুর জীবন ঝুঁকির মুখে পড়ে। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লিতে আন্দোলনের ধারাবাহিকতায় টানা তৃতীয় দিনে পা দিল কংগ্রেস সমর্থিত ‘ইন্ডিয়া’ বিরোধী জোট।
ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং অনির্দিষ্টকালের...
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে জঘন্য এক হত্যা ও ডাকাতি মামলায় ৪৬ বছর বয়সী জামাল হাওয়ার্ডের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার রাতে টেক্সাসের হান্টসভিল স্টেট কারাগারে প্রাণঘাতী কেমিক্যাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর