ডিপি ওয়ার্ল্ডের হাতে গেলো নিউমুরিং কনটেইনার টার্মিনাল

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পিএম

চট্টগ্রাম বন্দরের অতিগুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব পেয়েছে দুবাইভিত্তিক বিশ্বখ্যাত বন্দর পরিচালনকারী প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’। ১৫ বছর মেয়াদি এই ঐতিহাসিক পরিচালনা চুক্তি আনুষ্ঠানিকভাবে সই হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের ‘ইনভেস্ট বাংলাদেশ’ ভবনে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে এই চুক্তি সই হয়।

চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, চুক্তি সই হলেও ডিপি ওয়ার্ল্ডের পক্ষ থেকে পুরোদমে টার্মিনাল পরিচালনার কাজ শুরু করতে আরও অন্তত ছয় মাস সময় লাগবে। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার ও প্রযুক্তিগত আধুনিকায়নের কাজ সম্পন্ন করা হবে।

বন্দর শ্রমিকদের স্বার্থ ও কর্মসংস্থানের সুরক্ষার বিষয়ে আশ্বস্ত করে নৌপরিবহন মন্ত্রী বলেন, বিদেশি প্রতিষ্ঠানের হাতে পরিচালনা ভার গেলেও চট্টগ্রাম বন্দরের কোনো শ্রমিক বা কর্মকর্তা-কর্মচারী চাকরি হারাবেন না বা বেকার হবেন না। 

তিনি আরও যোগ করেন, ডিপি ওয়ার্ল্ড কেবল পরিচালনার দায়িত্ব পেয়েছে। এর বিনিময়ে আমরা পাবো একটি আধুনিক ও স্মার্ট বন্দর, আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তি এবং সার্বিকভাবে আরও সমৃদ্ধ অর্থনীতি।

অনুষ্ঠানে ডিপি ওয়ার্ল্ড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এসা কাজিম বলেন, সুনির্দিষ্ট চারটি মূল নীতিমালার ভিত্তিতে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালিত হবে। তারা অংশীদারদের স্বচ্ছতা, বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন এবং দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্যগুলো বাস্তবায়নে গুরুত্ব দিয়ে কাজ করবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্বখ্যাত কোনো টার্মিনাল অপারেটর যুক্ত হওয়ায় চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ও কনটেইনার হ্যান্ডলিংয়ের গতি বহুগুণ বাড়বে, যা বাংলাদেশের সামগ্রিক আমদানি-রপ্তানি বাণিজ্যে ইতিবাচক ভূমিকা রাখবে।

একাত্তর/এসি
চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে প্রথমবারের মতো ২০০ মিটার দৈর্ঘ্যের জাহাজ ভিড়ানোর মধ্য দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। সে সঙ্গে সমুদ্রে যাত্রা শুরু করলো...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
কানাডার প্রখ্যাত কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও ধ্রুপদী সাহিত্যের অধ্যাপক অ্যান কারসন সমকালীন বিশ্বসাহিত্যের অন্যতম পথপ্রদর্শক। প্রাচ্যের গ্রিক সাহিত্য ও পৌরাণিক কাহিনীকে আধুনিক জীবন, কাব্য এবং গদ্যের...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৩৫ জন নতুন রোগী।  
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর