ঢাবি ছাত্রলীগের সাবেক নেত্রী নদীসহ চার জন রিমান্ডে

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ পিএম

নিষিদ্ধ রাজনৈতিক তৎপরতায় জড়িত থাকার অভিযোগে কলাবাগান থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হলের ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি নিশাত ইকবাল নদীসহ ৪ ছাত্রলীগ কর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করে গ্রেপ্তার ছাত্রলীগের শামসুন্নাহার হলের সাবেক সভাপতি নিশীতা ইকবাল নদী, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলফাতারা কাজল, এয়াইইউবি’র ছাত্রলীগ কর্মী শোভন মজুমদার ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ কর্মী হাসান ইমাম শোভনকে কলাবাগান থানার গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী কর্মকর্তা।

আদালত উভয় পক্ষের শুনানি শেষে দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

গত শনিবার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নদীকে গ্রেপ্তার করে। বাকিদেরও একইদিন গ্রেপ্তার করা হয়।

আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগে গত ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্য এবং তার দুই কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে ব্ল্যাকমেইলিং ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার কাকন রানার (৩৫) ছয়দিনের রিমান্ড মঞ্জুর...
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি হিফজ মাদ্রাসার ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারসহ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত মাদ্রাসাছাত্র মো. শিহাব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের...
বাংলা নববর্ষ মানেই বাঙালির হৃদয়ে নতুন প্রাণের স্পন্দন। আর এই উৎসবের অন্যতম প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এখন ব্যস্ততার তুঙ্গে।
বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর