টঙ্গীতে সংঘর্ষের রেশ ঢাকা মেডিক্যালে, নিরাপত্তা জোরদার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ পিএম

টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষে আহতদের মধ্যে অনেককেই চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।

পরে হাসপাতাল প্রাঙ্গণেও দুই পক্ষের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। হাসপাতলের ভেতরে ও সামনের ফটকে উভয় পক্ষের অনুসারীদের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলে সেখানে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।

ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা সাদ ও জুবায়ের পন্থী গ্রুপের মধ্যে বুধবার ভোরে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় গ্রুপের কমপক্ষে ৩৫ জন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে স্থানীয় হাসপাতাল হয়ে বিল্লালকে (৬০) সকাল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক একাত্তরকে বলেন, মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত ৩৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে এবং এদের মধ্যে সাতজন ভর্তি রয়েছে। 

তিনি আরও বলেন, এ ঘটনা মেডিক্যালল চত্বরে উভয় পক্ষের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। ঢামেকে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব ও আনসার সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। 

মৃত বিল্লালের ছেলে আব্দুল্লাহ আল জুবায়ের বলেন, তার বাবা তাবলীগ জামাতের মূল ধারার, তিনি কোন গ্রুপের নয়। টঙ্গীতে তাবলীগ জামাতের দুই পক্ষের মারামারিতে তার বাবা আহত হন। পরে ভোরে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বিল্লাল ফরিদপুর সদর কুঠিবাড়ি কমলাপুর এর মৃত আব্দুস সামাদ শেখ এর ছেলে। বর্তমানে বাড্ডা বেরাইত নিজ বাড়িতে থাকতেন। পেশাই তিনি গার্মেন্টস বায়িং ব্যবসায়ী ছিলেন।

সেনাবাহিনীর ১৮ ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন সাদমান বলেন, সকালে হাসপাতালে মাওলানা জুবায়ের এবং সাদ পন্থীদের মধ্যে হাসপাতালেও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর শুনে এখানে সেনাবাহিনীর নিয়োজিত করা হয়। পরে দু’পক্ষকে হাসপাতালের ভেতর থেকে সরিয়ে দেয়া হয়। এখন পর্যন্ত নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক।

একাত্তর/এসি
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ট্রলিতে ফেলে রেখে কৌশলে পালিয়ে গেছে দুই ব্যক্তি। শুক্রবার বেলা আড়াইটার দিকে অত্যন্ত নাটকীয় ও রহস্যজনকভাবে এই ঘটনা...
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের জরুরি ওয়েটিং রুমের পাশ থেকে প্রায় চার ঘণ্টার ব্যবধানে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।...
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি শৌচাগার থেকে অজ্ঞাত এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার স্থান থেকে রক্তামাখা দেয়াল, একটি ছুরি ও রক্তভরা একটি ভ্যানিটি ব্যাগ পাওয়ার কথা...
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে আনুমানিক ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ ফেলে রেখে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর