রাস্তায় বের হলে দায়িত্বশীল আচরণ করুন: ডিএমপি কমিশনার

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৩:২৬ পিএম

অল্প সময়ে রাস্তার নিরাপত্তা অনেক বেশি বাড়ানো সম্ভব না উল্লেখ করে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জনগণকেও দায়িত্বশীল আচরণ করার অনুরোধ করেছেন।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র-জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

এসময় ডিএমপি কমিশনার বলেন, ট্র্যাফিক ব্যবস্থাকে কড়াকড়ি করা হচ্ছে। মোটরসাইকেলকে ফ্যামিলি রাইড হিসেবে ব্যবহার করা যাবে না। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

তিনি বলেন, ২ মাস বা ৬ মাসে রাস্তায় আমাদের অনেক সক্ষমতা বাড়ানো সম্ভব না। কাজেই আপনারা রাস্তায় বের হলে দায়িত্বশীল আচরণ করুন। ট্রাফিকের শৃঙ্খলা ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। আইন ভাঙলে কোনো ছাড় দেওয়া হবে না।

হর্ন বাজানো নিয়ে কার্যকরী কোনো আইন নেই উল্লেখ করে তিনি বলেন, যারা অযথা যেখানে সেখানে যারা উচ্চ শব্দের হর্ন বাজাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের সাথে আলোচনা করছি।

সবশেষ তিনি বলেন, পুলিশের ৮০ শতাংশ মনোবল ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। দ্রুতই শতভাগ দিয়ে পুলিশ মানুষের সেবা দিতে পারবে।

একাত্তর/আরএ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ট্রাফিক জরিমানার এসএমএস পাঠিয়ে প্রতারণার চেষ্টা করা হচ্ছে।
আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পুলিশ ক্যাম্প, ওয়াচ টাওয়ার এবং জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপনসহ...
রাজধানীতে ছিনতাই ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি জানান, অপরাধী যেই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে...
ট্রাফিক আইন অমান্য করায় এআই ক্যামেরার সহায়তায় গেলো এক সপ্তাহে তিন শতাধিক মামলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার।
রাজধানী ঢাকাসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের মধ্যেই দেশের আটটি বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির এই সম্ভাবনার মধ্যেও বাতাসে...
২০২২ সালের পর থেকে দেশের যেসব শিক্ষক কল্যাণ ট্রাস্টের অবসর ভাতা পাননি, তাদের বকেয়া ভাতা দ্রুত পুনরায় চালু করছে সরকার। ইতিমধ্যে দুই হাজার কোটি টাকার থোক বরাদ্দ পাওয়া গেছে। আগামী এক মাসের মধ্যেই এর...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার জন্য আগামী রোববার (৭ জুন) দিন ধার্য করেছে আদালত। এর মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন দ্রুততম...
বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর