মায়ের খোঁজে ৪৭ বছর পর নরওয়ে থেকে বাংলাদেশে সেলিনা

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৯:২০ পিএম

৪৭ বছর পর মায়ের খোঁজে নরওয়ে থেকে বাংলাদেশে ছুটে এসেছেন সেলিনা। মা নূরজাহান ছোট্ট সেলিনাকে নিয়ে মানুষের বাড়িতে কাজ করতেন। কিন্তু বাচ্চা নিয়ে কেউ কাজে রাখতে চায় না। তাই বাধ্য হয়ে মাত্র তিন বছর বয়সে সেলিনাকে দত্তক দেন। সেই সেলিনার ঠাঁই হয় নরওয়ে। তার নাম হয় সেলিনা ক্লোফটেন। প্রায় একমাস ধরে দেশের বিভিন্ন এলাকায় মা নূরজাহানকে খুঁজেছেন সেলিনা। কিন্তু সন্ধান মেলেনি। 

৫ জানুয়ারি ১৯৭৪ সালে সেলিনার জন্ম। ১৯৭৭ সালের ২৪ জানুয়ারি ছোট সেলিনা পাড়ি দেয় নরওয়ে। সেখানে শিক্ষক বাবা-মা ব্রেনজুণ্ফ আর কারি ক্লোফটেনের কাছে দুই ভাইয়ের সাথে ছোট গ্রাম স্কাগে বড় হন সেলিনা। এখন নিজেরই তিন সন্তানের মা।

সেলিনার নরওয়ের বাবা-মা ও তাকে দত্তক নেয়ার আবেদন।

গত ডিসেম্বরে নরওয়ের আরেক দত্তক শিশু এলিজাবেথ ফিরোজার ৫০ বছর পর মাকে খুঁজে পাবার ঘটনা তাকে উৎসাহিত করে বাংলাদেশে আসতে। শুরু হয় তার এ অনুসন্ধান, নরওয়ে থেকেই এলিজাবেথের মাধ্যমে যোগাযোগ করেন একাত্তর টিভির সাথে। 

এলিজাবেথ ফিরোজা ফাজালসেট বলেন, বাংলাদেশে আমার মাকে খুঁজে পাওয়ার ঘটনা নরওয়েতে আলোড়ন তোলে। এ ঘটনা জানার পর সেলিনা বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে আমার সাথে বাংলাদেশে আসে। 

এলিজাবেথ ফিরোজা ফাজালসেট (বাঁয়ে)।

প্রথমেই সেলিনাকে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যায় একাত্তর। সেখানে কোনো তথ্য নেই। এরপরের গন্তব্য সমাজসেবা অধিদপ্তরে। খুঁজে বের করা হয় প্রায় পাঁচ দশক পুরোনো দত্তক ফাইল। সেখানে মিললো মায়ের আঙুলের ছাপ। বারবার সেই ছাপ ছুঁয়েই নিজের মায়ের স্পর্শ পাওয়ার চেষ্টা সেলিনার। 

সমাজসেবার নথি বলছে, সেলিনার দাদা-দাদি ছিলেন না। বয়স্ক নানা-নানি সেলিনার মা নুরজাহানকে ছোটবেলায় তার মতোই একটি পরিবারের কাছে দিয়ে যান। তারাই তার বিয়ে দেন। তারপর বিদেশে চলে যায় সেই পরিবারটি। নুরজাহানের পায়ের সমস্যা হওয়ায় স্বামী তাকে ছেড়ে চলে যায়। দুই মাসের সেলিনাকে নিয়ে মানুষের বাসাবাড়িতে কাজ করতে সমস্যা, তাই  নিরুপায় হয়ে সেলিনাকে দত্তক দেন তার মা। কিন্তু এরপর নুরজাহানের কী হয়েছে সেই তথ্য নেই সমাজসেবার নথিতে। 

পুরাতন নথিতে খুঁজছেন হারানো মায়ের ঠিকানা (ডানে)।

ফাইলে থাকা ঠিকানা ধরে আমরা যাই বনানী মডেল টাউন ১ নম্বর রোডের ৩০ নম্বর বাড়িতে। কিন্তু সে সময়ের মালিকের সন্ধান মেলে না। বনানী ক্লাবের সহায়তায় তাদের খুঁজে পেলেও কোনো সূত্র মেলে না। বেশ কয়েকবার সেই বাড়ি আর সড়কে যাওয়ার পর উল্টোদিকের ফুটপাতের চাওয়ালা আলী আশার আলো দেখান। 

প্রায় ৫০ বছর ধরে চা বিক্রেতা আলী জানান, এই শহরে সিরাজগঞ্জের তরুনী নূরজাহানের লড়াইয়ের গল্প। আর সে গল্পে আবার স্বপ্ন দেখেন সেলিনা। 

শিশু সেলিনা ও পুরোনো দত্তক ফাইলে তার মায়ের আঙুলের ছাপ।

আলীর সূত্র ধরে পরের গন্তব্য পাশের কড়াইল বস্তি। কিন্তু প্রতিদিন মানুষ বদলে যাওয়া কড়াইলের বয়স্করা খোঁজ দিতে পারেননি। 

এ যাত্রায় মাকে না পেয়ে চলে যেতে হয়েছে সেলিনাকে। কিন্তু যাবার আগে সকবার কাছে অনুরোধে রেখে গেছেন, তার মা বা বাবর কোনো তথ্য কেউ পেলে তা একাত্তর টিভিকে জানাতে।  

নিজের তিন সন্তানের সাথে সেলিনা (বাঁয়ে)।

সেলিনা ক্লোফটেন বলেন, মাকে না পেয়ে মনটা খারাপ। তবে আমি আশাবাদী, মাকে বা তার আত্মীয়কে খুঁজে পাবো। সবার কাছে অনুরোধ, যদি কেউ কিছু জানতে পারেন দয়া করে একাত্তর টিভিকে জানিয়ে দেবেন, সেটি আমার কাছে পৌঁছে যাবে। 

রাজধানীর কড়াইল বস্তিতে সেলিনা (মাঝে), সাথে চা বিক্রেতা আলী (ডানে)।

এখনই হাল ছাড়ছেন না সেলিনা। জন্মদাত্রীকে খুঁজতে তাই জন্মভূমিতে ফিরবেন বারাবার। 

 

আরবিএস
পবিত্র ঈদুল আজহার সপ্তম দিনেও রাজধানীমুখী মানুষের ঢল অব্যাহত রয়েছে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চযোগে ঢাকায় ফিরছেন হাজারো মানুষ। 
রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দূরপাল্লার বাস রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের আরেকটি বাসে ধাক্কা দিয়েছে। এতে এক দম্পতিসহ অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও...
রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিট কাজ করছে।
রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর