তীব্র শীতে ভোগান্তিতে রাজধানীর নিম্ন আয়ের মানুষ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০১:৫২ পিএম

তীব্র শীতে বিপর্যস্ত রাজধানীর নিম্ন আয়ের মানুষের জনজীবন। হাড় কাঁপানো ঠাণ্ডায় রাতের ঘুম যেমন হারিয়েছেন, তেমনি কমেছে দৈনিক আয়ের ভিত্তিতে পরিবার চালানো মানুষের উপার্জন।

আবহাওয়া অধিদপ্তর বলছে এমন পরিস্থিতি থাকতে পারে আরও ৩-৪ দিন। কুয়াশা কমে সূর্যের দেখা পাওয়া গেলেই বাড়বে তাপমাত্রা।

সরেজমিনে রাজধানীর বিভিন্নস্থানে ঘুরে এমনই সব চিত্র দেখা যায়। দেখা যায়, পরিবারসহ আগুনের চুলোর সামনে বসে আছেন সুমনা বেগম। তবে কোন রান্নার কাজে নয়, সকলে মিলে শীত কাটানোর চেষ্টা করছেন আগুনের তাপে।

একই অবস্থা সোহাগ মিয়ারও। তীব্র শীতে আয় রোজগার কমে গেছে তার। তার মতো আরও অনেকেই ঠাণ্ডা থেকে বাঁচতে অলস সময় কাটাচ্ছেন আগুনের সামনে বসে।

তসলিমার গল্পটা ভিন্ন। জনসমাগম এলাকায় ফুল কিংবা ভুট্টা বাদাম চানাচুর বিক্রি করেন তিনি। জানালেন, শীত কেড়ে নিয়েছে তার রাতের ঘুম পাশাপাশি কমেছে বেচাকেনা।

ফুল বিক্রেতা হিমাও জানালেন হীম শীতল আবহাওয়ায় আয় কমেছে তার।

সুমনা সোহাগ তাসলিমা কিংবা হিমা, কনকনে শীতে তাদের মতো একই অবস্থায় রাজধানীবাসী। অনেকেই জানালেন, তীব্র ঠাণ্ডায় ঘর থেকে বের হওয়াই দ্বায়।

আবহাওয়া অফিস বলছে, এমন পরিস্থিতি থাকতে পারে আরও তিন চার দিন। কুয়াশা কমে সূর্যের দেখা পেলে বাড়বে তাপমাত্রা। 

শুক্রবার রাজধানী ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

একাত্তর/আরএ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর