শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৫:৫২ পিএম

শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকার (২০২৫-২০২৬) মেয়াদে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান পলাশ (দেশ রূপান্তর) ও সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মামুন (বাংলাভিশন)।

শুক্রবার রাজধানীর পল্টনস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফের কার্যালয়ে সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্বে নির্বাচিত হয়।

হাবিবুর রহমান পলাশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চ্যানেল আইয়ের রাজু আলিমকে হারিয়ে সভাপতি ও ওবায়দুল্লাহ মামুন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন তুষারকে হারিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

শরীয়তপুর সাংবাদিক সমিতির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মনির হোসেন (নয়া দিগন্ত), শাহাদাত হোসেন শাহীন (গণমুক্তি), ফেরদৌস রহমান রূপক (গণমুক্তি), বোরহান উদ্দিন (অর্থকণ্ঠ), মো. খলিলুর রহমান (জনকণ্ঠ)  ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন (ডেইলি সান), মোয়াজ্জেম হোসেন বিপুল (এশিয়ান টিভি)।

সাংগঠনিক সম্পাদক মনির হোসেন তপু (এটিএন বাংলা), সহ-সাংগঠনিক মো. ফয়সাল আহমেদ (ডিবিসি) ও আদনান হাদী (ট্রেন্ডিং নিউজ), দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান (কালবেলা), তথ্য প্রযুক্তি সম্পাদক যুবায়ের আহমাদ (নিউজ টোয়েন্টিফোর), সমাজ কল্যাণ সম্পাদক বিষয়ক মো. আলী মুবিন (চ্যানেল এস), প্রচার ও প্রকাশনা সম্পাদক জাফর আহমেদ (কালবেলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রাজিবুল ইসলাম (ঢাকা জার্নাল), আইন বিষয়ক সম্পাদক এমরুল হাসান বাপ্পী (দ্য ডেইলি স্টার) এবং নারী বিষয়ক সম্পাদক প্রীতিকা ইসলাম (নিউজ টোয়েন্টিফোর)। 

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মো: জুবায়ের আলম খান রাকেশ (মানবকণ্ঠ), মো. শফিকুজ্জামান রুবেল (সময় টিভি), মদিনা বেগম (এস এ টিভি), মো. আতাউর রহমান মোল্লা (এটিএন নিউজ), মো. আবু তালেব হাসান (মোহনা টিভি), মো. বাবুল হোসেন (সময় টিভি)।

এর আগে সাংবাদিক সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান রফিকুল ইসলাম আজাদ এবং নির্বাচন কমিশনার কাঞ্চন কুমার দে ও মোজাম্মেল হক চঞ্চল নিবার্চন পরিচালনা করেন। বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আরবিএস
আসন্ন নির্বাচন উপলক্ষে সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতেই প্রথম আলো অফিসে পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটিতে কর্মরত সংবাদকর্মীরা।
ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। 
আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও জুলাই যোদ্ধাদের বিপ্লব এখনই শেষ হয়ে যাবে না বলে মন্তব্য করেছেন সাংবাদিক মাহমুদুর রহমান।
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর