ক্ষমা চাইলেন মহাপরিচালক, বাংলা একাডেমির সংস্কার চান উপদেষ্টা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৭:৫৯ পিএম

বাংলা একাডেমি পুরস্কার নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। গত বছর বিতর্কের জেরে কথাসাহিত্যিক জাকির তালুকদার তার পুরস্কার ফেরত দেন। এবারও বিতর্ক এড়াতে পারেনি বাংলা একাডেমি পুরস্কার। তালিকা ঘোষণার দুই দিন পর গেল শনিবার সন্ধ্যায় তা স্থগিত করা হয়েছে।

তবে বাংলা একাডেমি পুরস্কার ঘোষণার পর তা যাচাইয়ের জন্য স্থগিত করায় ক্ষমা চেয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোহাম্মদ আজম। 

তিনি বলেন, জুলাই গণহত্যার সঙ্গে কেউ জড়িত কি না তা দেখা হবে। প্রয়োজনে গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাই বাছাই করা হবে। 

রোববার (২৬ জানুয়ারি) সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে বাংলা একাডেমির সদ্য দায়িত্ব নেওয়া মহাপরিচালক মোহাম্মদ আজম এই ঘটনায় ক্ষমা চান। বলেন, স্থগিত হওয়া পুরষ্কার প্রাপ্তদের তালিকা আবারো যাচাই করা হচ্ছে।

অপরদিকে সাংবাদিক সম্মেলনে উপদেষ্টা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, এখন পর্যন্ত কোনো বই নতুন করে নিষিদ্ধ করা হয়নি। বাংলা একাডেমির সেই এখতিয়ার নেই। 

তিনি বলেন, বাংলা একাডেমির পরিচালনা ও পুরস্কার কমিটি রাজনৈতিক বিবেচনায় কাজ করেছে। নতুন চিন্তা প্রবেশের জায়গায় রাখা হয়নি। তার পরিবর্তন আনা হবে। 

এসময় একাডেমি সংস্কারে কমিটি  করা হবে বলেও জানান তিনি।

ফারুকী বলেন, পুরস্কার দেওয়ার প্রক্রিয়ায় নির্বাচিত ৩০ ফেলো যাদের নাম সুপারিশ করেন, কমিটিকে তাদের মধ্য থেকেই পুরস্কার দিতে হয়। এসবসহ সম্পূর্ণ বাংলা একাডেমিকে ঢেলে সাজানোর জন্যই সংস্কার কমিটি করা হচ্ছে।

খ্যাতিমান লেখকদের অনেকেই বাংলা একাডেমির সদস্য নন জানিয়ে উপদেষ্টা বলেন, এই একাডেমিটা এমনভাবে আখড়া বানানো হয়েছে- একটা বিশেষ মতের একটা বিশেষ গ্রুপের লোক ছাড়া কেউ সেখানে ঢুকতে পারবে না।

তিনি বলেন, এখন একটা সংস্কারের দিকে যাবো। পরিচালন পদ্ধতি, নীতিমালা যা যা করার দরকার, যাতে এটা (বাংলা একাডেমি) একটা চলমান প্রতিষ্ঠানে পরিণত হয়, এটা যাতে জড় বস্তু হয়ে না থাকে।

একাত্তর/এসি
কবি আল মুজাহিদীকে স্মরণ করে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় নিয়ে নিলেনবাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক ও প্রগতিশীল রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। 
বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন। 
অমর একুশে বইমেলার প্রথম শিশুপ্রহরে রঙ-তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠেছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মেলার দ্বিতীয় দিনে সকাল থেকেই অভিভাবকদের হাত ধরে শিশুদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর