নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল-সালমান-পলকসহ ১২ জন

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০১:৪৪ পিএম

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ১২ জনকে নতুন করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখান।

এরমধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যাত্রাবাড়ীর থানার তিন মামলা ও সূত্রাপুর ১ নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে যাত্রাবাড়ী থানার দুই মামলায়, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে যাত্রাবাড়ী থানার তিন মামলায়, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে যাত্রাবাড়ী থানার মামলায়, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া সাবেক এমপি রাশেদ খান মেননকে মিরপুর মডেল থানার মামলায়, সাবেক তথ্যমন্ত্রী হাসান হক ইনুকে মিরপুর মডেল থানার মামলায়, দেশ টিভির এমডি আরিফ হাসানকে কোতোয়ালি থানার মামলায়, একাত্তর টেলিভিশনের সাবেক সাংবাদিক ফারজানা রূপাকে মিরপুর থানার মামলায়, একাত্তর টেলিভিশনের সাবেক সাংবাদিক শাকিল আহমেদকে মিরপুর মডেল থানার নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদকে কাফরুল থানার মামলায় ও ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আব্দুল মালেককে হাতিরঝিল থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

একাত্তর/আরএ
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সরকারের অবস্থানের সঙ্গে মতপার্থক্যের কথা উল্লেখ করে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন।
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলাটির ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। এর ফলে যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে এ মামলার চূড়ান্ত...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর