তিতুমীর কলেজের আন্দোলনে সবাই অতিষ্ঠ: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৯ পিএম

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন সবাইকে অতিষ্ঠ করে ফেলেছে। জনগণই তাদের আন্দোলনের মাঠ থেকে তুলে দেবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা  লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আর, শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের বলেছেন, তিতুমীরের শিক্ষার্থীদের দাবির কোনো যৌক্তিকতা নেই। তিনি বলেন, একটি কলেজকে রাতারাতি বিশ্ববিদ্যালয় করা যায় না।

সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা জানিয়ে দেয়ার পরও; সেটি উপেক্ষা করেই বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে পঞ্চম দিনের মতো রাজধানীর সড়কে আন্দোলন অব্যাহত রেখেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সোমবার দিনভর সড়ক অবরোধের পর বিকেলে তারা মহাখালী রেলপথও অবরোধ করে। 

ফিরে যেতে বাধ্য হয় যাত্রী বোঝাই একটি ট্রেন। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হতে শুরু করে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও কমলাপুর রেলস্টেশন থেকে কোন ট্রেন ছাড়তে পারছে না। কার্যত রেল বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানী। সেখানে অপেক্ষমাণ যাত্রীর ভিড় বাড়ছে। 
তিতুমীরসহ একের পর এক রাজধানীজুড়ে বিভিন্ন আন্দোলন অবরোধে মানুষের যখন নাভিশ্বাস অবস্থা তখন; সচিবালয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময়ের তুলনায় এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হলেও; উন্নতিটা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি। 

সচিবালয়ে আইন-শৃঙ্খলাসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলনে অতিষ্ঠ সাধারণ মানুষ। রেললাইন থেকে জনগণই তাদের তুলে দেবে। তাদের আন্দোলনে সাধারণ মানুষও অতিষ্ঠ। তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে কারা জড়িত আপনারা সবাই তা বোঝেন, জানেন।

তিনি বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দেয়ার দাবিতে যে আন্দোলন, তাতে জনগণের নাভিশ্বাস উঠেছে এবং সরকারেরও নাভিশ্বাস অবস্থা। শিক্ষার্থীদের রেললাইন ছেড়ে দিয়ে ক্যাম্পাসে গিয়ে কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করা উচিত।

এছাড়া, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারাদেশে যাতে আইন-শৃঙ্খলা স্বাভাবিক থাকে, তার জন্য ব্যবস্থা নিয়েছে সরকার। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে। ক্রমান্বয়ে আরও ভালো হবে।

একই সংবাদ সম্মেলনে রাজধানীর তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় যৌক্তিকতা পাচ্ছে না বলে আবারও জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। তিনি বলেন, রাতারাতি একটি কলেজকে বিশ্ববিদ্যালয় বানানো যায় না। 

তিতুমীর কলেজ নিয়ে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে জানিয়ে সিনিয়র সচিব বলেন, ‘সাতটা কলেজ নিয়ে একটি বিশ্ববিদ্যালয় করার জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে ইউজিসির চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে। সেই কমিটি কাজ করছে। সেই কমিটি যখন কাজ করছে। 

তিনি আরও যোগ করেন, এরই মধ্যে তিতুমীর বললো যে তারা আলাদা বিশ্ববিদ্যালয় চায়। আলাদাভাবে বিশ্ববিদ্যালয় হওয়ার যে দাবি, এর স্বপক্ষে যৌক্তিকতা প্রমাণ করতে হবে। কারণ তিতুমীরের মতো আরও অনেকগুলো কলেজ রয়েছে। ঢাকা শহরে আছে, ঢাকার বাইরে আছে।

আরবিএস
ছাত্রলীগ, আওয়ামী লীগ নয়, ক্রিমিনালদের (অপরাধী) জামিন না দিতে বলেছিলাম বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মহান বিজয় দিবসে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস্ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং  ইন্সপেক্টর জেনারেল...
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট...
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর