সাম্প্রদায়িক সহিংসতায় একজনকেও হত্যার প্রমাণ পায়নি পুলিশ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২২ পিএম

সাম্প্রদায়িক সহিংসতায় ২৩ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এই ২৩টি হত্যাকাণ্ডের তদন্তে একজনকেও সাম্প্রদায়িক সহিংসতায় হত্যার প্রমাণ পায়নি পুলিশ।

সোমবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

আজাদ মজুমদার বলেন, গেল পাঁচ বছরের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের এই চার মাসে এবারই প্রথম সবচেয়ে কম হত্যাকাণ্ড ঘটেছে। এটাকে আইনশৃঙ্খলার উন্নতি বলে মনে করছি।

মৃত্যু আমরা অস্বীকার করছি না উল্লেখ করে তিনি বলেন, আমাদের প্রধান দায়িত্ব হলো, যেসব মানুষ মারা গেছেন তাদের পরিবারের জন্য সুবিচার নিশ্চিত করা। পুলিশ তদন্ত করে যেটা দেখেছে, কোনো সাম্প্রদায়িক সহিংসতা ছিলো কিনা। সরকারের তদন্তে বা পুলিশের তদন্তে সাম্প্রদায়িক সহিংসতা বা এ ধরনের কোনো আলামত পাওয়া যায়নি। কিন্তু তারা যে খুন হয়েছেন এটা সত্য। আর বেশির ভাগ মামলার তদন্ত চলমান। 

তিনি আরও বলেন, অন্যান্য অপরাধকে পুলিশ যেভাবে তদন্ত করে বিচারের আওতায় আনে, এসব হত্যাকাণ্ডের ঘটনায়ও একইভাবে কাজ করবে। এছাড়া বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যে ১৭৪টি ঘটনার কথা বলেছে, সরকার থেকে পুলিশকে সেগুলা তদন্ত করে দেখতে বলা হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে তথ্য প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক থাকার কথা জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, তারা (হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ) বলেছে, তথ্যগুলো বিভিন্ন সংবাদমাধ্যম থেকে পেয়েছে। কিন্তু কোনও সংবাদ মাধ্যম এসব ঘটনায় সাম্প্রদায়িক সহিংসতার বিষয়টি নিশ্চিত করেনি।

আরবিএস
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
যুক্তরাষ্ট্রে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর