আহত শাকিলের উপলব্ধি, মানুষ না পাল্টালে বদলাবে না দেশ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২২ পিএম

এইচএসসি প্রথম বর্ষের ছাত্র শাকিল। ভোলা থেকে ঢাকায় এসে দোকানে কাজ নিয়েছিলো। পাঁচ আগস্ট সন্ধ্যায় পুলিশ ও ছাত্র জনতার সংঘর্ষের মাঝে পড়ে চুরমার হয়ে যায় শাকিলের হাঁটু। এখনও তার চিকিৎসা চলছে পঙ্গু হাসপাতালে। কিন্তু পরিবার আর নিজের ভবিষ্যতের ভাবনায় কপালে তার চিন্তার ভাঁজ।

কারণ দরিদ্র পরিবারে সে-ই একমাত্র অবলম্বন। তাদের সংসারই চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। চিকিৎসার টাকা কোথা থেকে পাবে? তাই হাসপাতালের বিছানায় আর দিন কাটতে চায় না শাকিলের। একদিকে পরিবার অন্যদিকে নিজের ভবিষ্যৎ। বিছানায় শুয়ে তার উপলব্ধি মানুষ না পাল্টালে বদলাবে না দেশ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত মো. শাকিল মিয়া (২০) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের হাবিবুর রহমান (৫১) এর ছেলে। তার মা ফিরোজা বেগম (৪৭)। দুই ভাই এক বোনের মধ্যে শাকিল মিয়া দ্বিতীয়। বড় ভাই শামিম আহম্মেদ (২৬) প্রবাসী।

আহত শাকিলের বাবা এক সময় কাঠ মিস্ত্রির কাজ করলেও এখন বেকার। বাসায় থাকেন। মা ফিরোজা বেগম গৃহিণী। বাবা মাসহ পরিবারের সকলে থাকেন নারায়ণগঞ্জ জেলা সদরের চাষাড়া এলাকায়। সেখানেই আন্দোলন চলাকালে চার আগস্ট ছররা গুলিতে বিদ্ধ হন শাকিল। তাঁর পিঠে ও কানে বেশ কয়েকটি গুলি লাগে।

আন্দোলনে আহত হবার সেই দিনটির কথা আর তার মনে নেই। শুধু মনে আছে আহত হয়ে দীর্ঘ সময় সড়কেই পড়েছিলো শাকিল। শুরুতে পুলিশের ভয় হাসপাতালে যেতেই ভয়। এরপর প্রথমে কুর্মিটোলা। তারপর ইবনে সিনা হাসপাতাল। সবশেষ ঠাঁই হয় পঙ্গু হাসপাতালে। হাঁটুর হাড় ভেঙে চুরমার হয়েছিলো শাকিলের।

হাড় জোড়া দিতে এখনও পায়ে লাগানো আছে ফ্রেম। আরও দুই মাসের চিকিৎসার পর এটি খোলা হবে। মা-বাবা এখন গ্রামেই থাকেন। ফিরে গিয়ে শাকিল পড়াশোনা শেষ করে জীবন চালানোর মতো কিছু করতে চায় শাকিল। ছাত্রজনতার আন্দোলন আর আন্দোলন পরবর্তী দেশটাকে ঘিরে যতোটা প্রত্যাশা ছিলো সেটি আর নেই। বরং তার উপলব্ধি মানুষ না পাল্টালে এই সমাজ আর দেশ পাল্টাবে না।

 

এআরএস
স্ট্রোক করা মাকে নিয়ে হাসপাতালে যান আনিসা আহমেদ নামে এক এইচএসসি শিক্ষার্থী। এজন্য পরীক্ষার হলে ঢুকতে দেরি হওয়ায় বসতে পারেননি পরীক্ষায়।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় সব বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে ‘বৈষম্যহীন’ ফল প্রকাশ ও ত্রুটি সংশোধনের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া শতাধিক শিক্ষার্থীদের লাঠিচার্জ করে বের করে দিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর...
সব বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে ‘বৈষম্যহীম’ ফল প্রকাশের দাবিতে সচিবালয়ে প্রবেশ করেছে ২০২৪ সালের এইচএসসির শিক্ষার্থীরা। সোমবার বিকেলে তিনটার দিকে এই দাবিতে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েন।
এইচএসসিতে ফেল করা একদল শিক্ষার্থীদের অটো পাস করানোর দাবির মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের ফল পুনর্মূল্যায়নের দাবির...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর