দুই যুবকের হেনস্তায় জীবনের ইতি টানলেন ইতি দাস

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১০ পিএম

পটুয়াখালীতে কলেজ পড়ুয়া এক তরুণী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের দাবি, বন্ধুর সঙ্গে রেস্টুরেন্টে খেতে গিয়ে বখাটেদের হেনস্তার শিকার হয় সে। পরে অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। এ ঘটনার পর গা ঢাকা দিয়েছে হেনস্তাকারী দুই যুবক।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে জেলার বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ওই তরুণীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম নাম ইতি দাস (২০)। তিনি বরিশাল সরকারি হাতেম আলী কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরিবার জানায়, ইতি সরস্বতী পূজার ছুটিতে বরিশাল থেকে বাড়ি আসে। সোমবার রাতে রাতের খাবার খেতে ডাকা হয়। তবে সাড়া না পেয়ে তার মা দোতলায় গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পরিবার জানায়, ইতি ঘটনার দিন সরস্বতী পূজা উপলক্ষে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়। দুপুর ১২টার দিকে বন্ধুর সঙ্গে  পাবলিক মাঠ সংলগ্ন একটি রেস্টুরেন্টে যায়। সেখানে হৃদয় ও রায়হান নামে দুই যুবক তাদের নানাভাবে হেনেস্তা এবং বিরক্ত করতে থাকে। তারা স্থানীয় জাতীয় পার্টির নেতার ছেলে।

তারা জানান, তাদের রেস্টুরেন্টে যাওয়ার বিষয়টি মা-বাবাকে জানানো হয়। কিন্তু ওই দুই যুবকের ভয়ে রেস্টুরেন্টে না গিয়ে ৯৯৯ ফোন দেন। পরে বাউফল থানার এসআই শাহীন এসে তাদের থানায় নিয়ে যায় এবং কিছুক্ষণ পরই ছেড়ে দেওয়া হয়।  

তারা আরও জানান, এ ঘটনায় খুবই বিমর্ষ ছিলো ইতি। বিকেল সাড়ে চারটার দিকে ওই বাসায় গিয়ে সরাসরি ঘরের দোতলায় উঠে। এরপর আর নিচে নামেনি।

ইতির কাকাতো ভাই সঞ্জয় দাসের দাবি, মানসিক নির্যাতন ও হেনস্তা সহ্য করতে না পেরে ইতি আত্মহত্যা করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়িদের ব্যক্তিদের শাস্তির দাবি জানান। 

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। 

একাত্তর/এসি
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর