পাঠ্যবই ছাপা নিয়ে দুর্নীতির খোঁজে এনসিটিবিতে দুদক

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৭ পিএম

ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের আমলে ভারতীয় কোম্পানিকে অবৈধভাবে পাঠ্যবই ছাপানোর কাজ দেয়ার অভিযোগ রয়েছে। এ অভিযোগের সত্যতা যাচাই করতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি অনুসন্ধান দল। 

রোববার দুপুরে সংস্থাটির একটি দল এ-সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে আসে। অভিযান পরিচালনাকারী দলে ছিলেন দুদকের সহকারী পরিচালক তাপস ভট্টাচার্য, উপসহকারী পরিচালক রোকনুজ্জামান।

দুদকের উপসহকারী পরিচালক রোকনুজ্জামান বলেন, আওয়ামী সরকারের আমলে কিছু দুর্নীতি নিয়ে আমরা এনসিটিবিতে তথ্য যাচাই করতে এসেছি। চেয়ারম্যানসহ যারা আছেন, তাদের বেশিরভাগ সম্প্রতি নিয়োগ পেয়েছেন। যেসব নথি প্রয়োজন, সেগুলোর তেমন কিছু পাইনি। 

তিনি আরও বলেন, দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানি অনিয়ম খতিয়ে দেখতে এনসিটিবি বরাবর একটি আবেদন করেছে। এনসিটিবি আমাদের সেই আবেদনের কপি প্রদান করেছে। এটা নিয়ে আমাদের অনুসন্ধান সম্পন্ন হবে না। আমাদের সংশ্লিষ্ট বেশ কিছু নথি দেখার প্রয়োজন। কাজ চলমান থাকবে।

জানা গেছে, আওয়ামী লীগ আমলে ভারতীয় প্রতিষ্ঠানকে অবৈধভাবে দুই কোটি পাঠ্যবই ছাপানোর কাজ দেয়ার অভিযোগ রয়েছে। ভারতকে কাজ দিতে গিয়ে দক্ষিণ কোরিয়ায় একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ভঙ্গ করা হয় বলেও অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগ খতিয়ে দেখতেই অভিযান চালায় দুদক।

২০১৭ শিক্ষাবর্ষের ওই সব পাঠ্যবই ছাপার জন্য দক্ষিণ কোরিয়ান কোম্পানি টিপিএস টেন্ডারে অংশ নিয়ে মোট ১৭টির সর্বনিম্ন দরদাতা হয়। কিন্তু প্রায় ৫০ কোটি টাকার ছাপার কাজ তাদের না দিয়ে আওয়ামী লীগ সরকার উচ্চমহলের ইশারায় সে কাজ দেয় ভারতের একটি কোম্পানিকে।

দুদক বলছে, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতকে পাঠ্যপুস্তক ছাপানোর কাজ দিয়ে কী পরিমাণ বৈদেশিক মুদ্রা ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে গত সরকারের আমলে পাঠ্যপুস্তকের নানা অনিয়ম-দুর্নীতির নথিপত্রও সংগ্রহ করছে সংস্থাটি।

জানতে চাইলে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক রিয়াজুল হাসান বলেন, দুদকের টিম আমাদের কাছে তথ্য ও নথি দেখতে চেয়েছেন, আমরা কিছু দেখিয়েছি। তারা প্রয়োজন অনুযায়ী নথিগুলো প্রিন্ট করে নিয়েছে। আরও কিছু নথি আমরা তাদের জোগাড় করে দেবো। আমরা চাই, বিষয়টি নিয়ে অনুসন্ধান হোক, সত্যটা বেরিয়ে আসুক।

একাত্তর/এসি
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাকে সংযুক্ত আরব আমিরাত থেকে...
শেয়ারবাজারে ২৫০ কোটি টাকার কারসাজির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পুঁজিবাজারে আলোচিত কারসাজির এই ঘটনায় সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ...
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে মামলার সুপারিশ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর