পূর্বাচলসহ তিন আবাসন প্রকল্পে নামে মাত্র দামে হাজারো প্লট বরাদ্দ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪২ পিএম

বিতর্কিত তেরোর এ ধারায় গত দেড় দশকে পূর্বাচলসহ তিন আবাসন প্রকল্পে এক হাজার চারশো ৫৭টি প্লট বরাদ্দ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক। শুধু পূর্বাচলেই দেয়া হয়েছে ১,১১৮টি প্লট।

আর এসব প্লটের সিংহভাগই পেয়েছেন পতিত স্বৈরাচারের দোসররা। রাজউক কর্মকর্তারা জানিয়েছেন, তেরোর এ ধারায় প্লট বরাদ্দ এখন বন্ধ। তবে, বিতর্কিত এই ধারা দ্রুত বাতিল চেয়েছেন বিশ্লেষকেরা। 

ঢাকার অদূরে একটি পরিকল্পিত উদ্যোগ,পূর্বাচল নতুন শহর। দুই যুগেও এই শহর গড়ে না উঠলেও রাজনৈতিক মদদে জমির মালিক হয়ে কোটিপতি হয়েছেন অনেকে। 

প্রকল্পটি তোষামোদকারীদের ভাগবাটোয়ারার লজ্জাজনক এক নজির। শুধু অনুগত ও তোষামোদকারীদেরই প্লট দেননি শেখ হাসিনা। নিজেও নিয়েছেন ছয়টি। 

প্লট দিয়েছেন মন্ত্রী-এমপি, আওয়ামী লীগও সহযোগী সংগঠনের নেতা ছাড়াও অসাধু ব্যবসায়ী, ঠিকাদার, বিচারপতি, প্রবাসী, আইনজীবী, শিক্ষক,শিল্পী, সংস্কৃতিকর্মীসহ অনেককে। 

জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতির ভুয়া তকমায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক আইনের ১৩’র এ ধারায় প্লট দেয়া হয় নামমাত্র দামে। 
ওপর মহলের নির্দেশে আওয়ামী লীগ আমলে পূর্বাচলে রাজউক বরাদ্দ দেয় ১১শ ১৭টি প্লট। ঝিলমিল প্রকল্পে দেয়া হয় ২শ ৫টি ও উত্তরায় একশ’ ৩৪টি। 

এর মধ্যে পূর্বাচলে বরাদ্দ হওয়া প্লট যাচাই-বাছাই করছে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি। রাজউক কর্মকর্তারা জানান, প্লট পাওয়ার পর অনেকেই বিক্রি ও হস্তান্তর করেছেন। ফলে সেগুলো বাতিল করা কঠিন হবে।

রাজউক কর্মকর্তারা জানান, অনুগতদের প্লট দিতে অনেক ক্ষেত্রেই আইনের তোয়াক্কা করা হয়নি। অনেকে একাধিক প্লট নিয়েছেন। আবার কোনো স্বামী-স্ত্রী দুটি প্লটও নিয়েছেন।
 

এআরএস
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মেগা প্রকল্প পূর্বাচল নতুন শহর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদারে বড়সড় প্রশাসনিক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ। পূর্বাচলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর