আশুলিয়ায় আগুনে দগ্ধ আরও এক শিশুর মৃত্যু

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৮:০৬ পিএম

ঢাকার আশুলিয়ায় বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা আগুনে দগ্ধ আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মৃতের নাম শোয়াইদ ইবনে তাহমিদ (৪)। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে।

শনিবার দুপুর দেড়টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান শিশু শোয়াইদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শোয়াইদের শরীরের ২৭ শতাংশ দগ্ধ ছিলো। ওই ঘটনায় এখনও আরও দুইজন চিকিৎসাধীন। এছাড়া দগ্ধ পাঁচজনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে গেলো ১৪ ফেব্রুয়ারি রাতে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারির বাড়িতে বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা আগুনে নারী ও শিশুসহ মোট ১১ জন দগ্ধ হন। 

ঘটনার পরপরই দগ্ধদের উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা । প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

আরবিএস
রাজধানী ঢাকায় শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা হয়ে আছে। ভোর থেকেই শুরু হয়েছে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। টানা চার দিনের তীব্র দাবদাহ ও অস্বস্তিকর গরমের পর এই বৃষ্টি স্বস্তি আনলেও...
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ৪৯৯ জন গ্রেপ্তার হয়েছেন। এ সময় বিভিন্ন ঘটনায় ২৬টি মামলা দায়ের করা হয়েছে।
আশুলিয়ার পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সার্বিক খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়েছেন শ্রম ও কর্মসংস্থান...
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর