বাংলাদেশের সামনে এখন সুবর্ণ সুযোগ: মাইলাম

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৮:২৩ পিএম

নাটকীয় পট পরিবর্তনের পর বাংলাদেশের সামনে এখন একটি অগ্রসর দেশ হিসেবে গড়ে ওঠার সুবর্ণ সুযোগ। আগস্ট পরবর্তী বাংলাদেশকে ঘিরে এমন আশার কথা শুনিয়েছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং ‘রাইট টু ফ্রিডম’-এর সভাপতি উইলিয়াম বি মাইলাম। 

আরেক সাবেক কূটনীতিক জন ড্যানিলোভিজ বলেছেন, বাংলাদেশে উগ্রবাদ ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে অনেক অপতথ্য ছড়ানো হচ্ছে। সোমবার বিকেলে রাজধানীতে ‘ট্রাম্প আমলে মার্কিন বাংলাদেশ সম্পর্ক’ নিয়ে তেঁজগাওয়ে এক বৈঠকে তারা এ কথা বলেন। 

ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতি, ইউএসএইড-এর অনুদান বন্ধ হওয়াসহ নানা পদক্ষেপ কতোটা প্রভাব ফেলবে বাংলাদেশে? বাংলাদেশের গণতন্ত্রের পথে যুক্তরাষ্ট্র কি সঙ্গী হবে? এসব প্রশ্নই উঠে আসে এই আলোচনা সভায়। 

সাবেক মার্কিন কূটনীতিক ও রাইট টু ফ্রিডমের ব্যবস্থাপনা পরিচালক জন ড্যানিলোভিজ অবশ্য বলছেন এসব নীতির বেশিরভাগই মার্কিন সীমান্তকে নিরাপদ রাখাসহ মাদক নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীন কারণে। বিষয়গুলো বাংলাদেশের জন্য নয়। তবে বাংলাদেশ মার্কিন সম্পর্ক কেমন হবে সেটি এখনও বলার সময় আসেনি। 

জন ড্যানিলোভিজ আরও বলেন, বাংলাদেশে উগ্রবাদ ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সমালোচনাগুলোকেও সত্য দিয়েই মোকাবেলা করতে হবে। 

যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এবং রাইট টু ফ্রিডমের সভাপতি উইলিয়াম বি মাইলাম জানান, বাংলাদেশের সামনে এখন ৱএকটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির নতুন সুযোগ।

এ সময় আলোচকরা অর্ন্তবর্তীকালীন সরকারের স্টারলিংক ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের সাথে চুক্তিসহ নানা পদক্ষেপের প্রশংসা করেন। মার্কিন প্রশাসনের সাথে বাণিজ্যি সম্পর্ক বাড়ানো ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সাহায্য নেয়ার আহবানও জানান তারা।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি নিরাপত্তাসহ দ্বিপাক্ষিক ও পারস্পরিক...
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট টি, ক্রিস্টেনসেন ঢাকায় পৌঁছেছেন। সঙ্গে এসেছেন তার স্ত্রী মিসেস ডিন অ্যান ডাও।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সম্প্রতি একটি সংবাদপত্রে কলাম লিখে আবারও আলোচনায় এসেছেন। বরাবরের মতো এটাকে ‘কূটনৈতিক শিষ্ঠাচার বহির্ভূত’ কাজ হিসেবে উল্লেখ করছেন সাবেক কূটনীতিক ও রাজনৈতিক...
তথ্য যাচাই নিয়ে তরুণ সাংবাদিকদের একটি কর্মশালায় যোগ দিয়ে নিজের ছবির জায়গায় একটি হাঁসের ছবি বসিয়ে হাস্যরস তৈরি করলেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর