হাঁস দিয়ে হাসালেন পিটার হাস

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৬ পিএম

তথ্য যাচাই নিয়ে তরুণ সাংবাদিকদের একটি কর্মশালায় নিজের ছবির জায়গায় একটি হাঁসের ছবি বসিয়ে হাস্যরস তৈরি করলেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।

বৃহস্পতিবার বিকেলে ঢাকার মহাখালীতে বিওয়াইএলসির প্রধান কার্যালয়ে কর্মশালার সমাপনীতে যোগ দিয়ে ভুল ও অপতথ্যের বিষয়ে নিজের অভিজ্ঞতা বিনিময়কালে এ কাজ করেন তিনি।

বক্তৃতায় শেষ পর্যায়ে নিজের জীবনীতে পিটার হাসের জায়গায় স্যুট-টাই পরা হাঁসের ছবি দিলে কেমন হবে, তা স্ক্রিনে দেখান মার্কিন রাষ্ট্রদূত। তখন মিলনায়তনে উপস্থিত সবাই বেশ হাস্যরসে মেতে ওঠেন।

এসময় হাস বলেন, ‘যেহেতু আমরা কিছু মজা করতেই পারি... আপনি যদি একটি খবর দেখেন যেটাতে বলা হচ্ছে- আমি আমার অফিসিয়াল জীবনীতে পোট্রেট পরিবর্তন করছি এবং এটা দেখতে এই রকম। এটা রাষ্ট্রদূত হাস নয়, এটা রাষ্ট্রদূত হাঁস।’

নির্বাচনের আগে রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে হাঁসকে মিলিয়ে বিভিন্ন বিদ্রুপ করেছিলো  আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। নিজের নামের উচ্চারণের সঙ্গে গৃহপালিত পাখিটির নামের মিলের কথাও হাস্যচ্ছলে তুলে ধরলেন পিটার হাসও। তাকে ও হাঁস নিয়ে যে রসিকতা করা হয়, সেটি তিনি জানেন বলেও জানান তিনি। 

ঢাকার মার্কিন দূতাবাসের আয়োজনে তিনদিনের টেকক্যাম্প কর্মশালায় ৫০ জন তরুণ সাংবাদিককে ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই, তথ্য যাচাই এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সর্বোত্তম অনুশীলনগুলো শেখানো হয়।

গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সেন্টার (জিওয়াইএলসি) ইনকরপোরেটেডের সঙ্গে অংশীদারিত্বে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ব্যুরো এ টেকক্যাম্পের আয়োজন করে।

কর্মশালার সমাপনী দিনে বক্তৃতা দিতে গিয়ে নানা ভুয়া ও ভুল তথ্যের কারণে নিজের বিড়ম্বনায় পড়ার কথা অনুষ্ঠানে তুলে ধরেন পিটার হাস।

কর্মশালায় বক্তৃতাকালে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের নামে অন্তত ১০টি ভুয়া ফেসবুক পেইজ, নিজের নামে ভুয়া টুইটার অ্যাকাউন্ট এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকার কথাও তুলে ধরেন তিনি। বিভিন্নজনের সঙ্গে বৈঠকের পর আলোচনা পত্রিকায় ঠিকভাবে আসে না বলেও অনুষ্ঠানে মন্তব্য করেন পিটার হাস।

অনুযোগ করে তিনি বলেন, ‘এখানে আমি প্রায়ই দেখি, মানুষ আমার সঙ্গে বৈঠক করে যায় এবং আমি পরদিন পত্রিকায় দেখি, পিটার হাস এক্স-ওয়াই-জেড বলেছেন এবং আমি এমন কিছুই বলিনি।’

তিনি বলেন, কেউ আমাদের সঙ্গে ফ্যাক্ট চেক করে না এবং বলে না ‘আপনি কি সত্যি সত্যি এটা বলেছেন?’ অথবা ‘আপনি কী বলেছেন?’

এটা একটা বড় উদাহরণ এবং কোনো কোনো সময় এটা ক্ষতিকর হয় বলেও উল্লেখ করেন হাস।

ভুয়া ব্যক্তির নামে প্রকাশিত নিবন্ধ ও খবর এবং যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার মিথ্যা তথ্য ছড়ানোর কথা তুলে ধরে তিনি বলেন, ‘এটা খুবই ক্রিটিক্যাল। যুক্তরাষ্ট্রও এর থেকে বাইরে নয়। মিথ্যা তথ্য ও অপতথ্যের ঘটনা প্রায় ঘটে থাকে।’

গণমাধ্যম শিক্ষার ভবিষ্যৎ গঠনে ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই এবং সৎ সাংবাদিকতা চালিয়ে যেতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন পিটার হাস। কর্মশালায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘একসঙ্গে আমরা শিক্ষা, অনলাইন নিরাপত্তা জোরদার ও গণতন্ত্রের জন্য প্রযুক্তির ব্যবহার করতে পারি।’

 

একাত্তর/জো
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি নিরাপত্তাসহ দ্বিপাক্ষিক ও পারস্পরিক...
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট টি, ক্রিস্টেনসেন ঢাকায় পৌঁছেছেন। সঙ্গে এসেছেন তার স্ত্রী মিসেস ডিন অ্যান ডাও।
নাটকীয় পট পরিবর্তনের পর বাংলাদেশের সামনে এখন একটি অগ্রসর দেশ হিসেবে গড়ে ওঠার সুবর্ণ সুযোগ। আগস্ট পরবর্তী বাংলাদেশকে ঘিরে এমন আশার কথা শুনিয়েছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং ‘রাইট টু ফ্রিডম’-এর...
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠন এনবিএ’র আয়োজনে অনুষ্ঠিত হলো সংবাদ উপস্থাপকদের "মাস্টারিং দ্য পাওয়ার অব ভয়েস" কর্মশালার গ্র্যান্ড ফিনালে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর