‘স্মৃতির শহর’ ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৮:২৯ পিএম

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট টি, ক্রিস্টেনসেন ঢাকায় পৌঁছেছেন। সঙ্গে এসেছেন তার স্ত্রী মিসেস ডিন অ্যান ডাও।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় তারা রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বলে এক পোস্টে জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করে বাংলাদেশে ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সম্মানের। আমি আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য উন্মুখ, যাতে অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি অগ্রসর হয়। আমার স্ত্রী এবং আমি এই দেশে ফিরে আসতে অত্যন্ত আনন্দিত, যে দেশটি আমাদের জন্য অনেক স্মৃতিময় ও প্রিয় স্মৃতি ধারণ করে রেখেছে।

এর আগে, গত ১০ জানুয়ারি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। ক্রিস্টেনসেন একজন অভিজ্ঞ ক্যারিয়ার ডিপ্লোম্যাট এবং সিনিয়র ফরেন সার্ভিস অফিসার। 

তিনি ২০১৯-২০২১ সালে ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন, যার মধ্যে রয়েছে ইউনাইটেড স্টেটস স্ট্র্যাটেজিক কমান্ডের ফরেন পলিসি অ্যাডভাইজর।

গত বছরের জুলাই মাসে সব শেষ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ঢাকার দায়িত্ব ছেড়ে ওয়াশিংটন এ ফিরে যান। এরপর সেপ্টেম্বর মাসে তিনি মার্কিন সরকারের চাকরি থেকে অবসরে যান। এরপর থেকে ঢাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান ট্রেসি অ্যান্ড জ্যাকবসন।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি নিরাপত্তাসহ দ্বিপাক্ষিক ও পারস্পরিক...
নাটকীয় পট পরিবর্তনের পর বাংলাদেশের সামনে এখন একটি অগ্রসর দেশ হিসেবে গড়ে ওঠার সুবর্ণ সুযোগ। আগস্ট পরবর্তী বাংলাদেশকে ঘিরে এমন আশার কথা শুনিয়েছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং ‘রাইট টু ফ্রিডম’-এর...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সম্প্রতি একটি সংবাদপত্রে কলাম লিখে আবারও আলোচনায় এসেছেন। বরাবরের মতো এটাকে ‘কূটনৈতিক শিষ্ঠাচার বহির্ভূত’ কাজ হিসেবে উল্লেখ করছেন সাবেক কূটনীতিক ও রাজনৈতিক...
তথ্য যাচাই নিয়ে তরুণ সাংবাদিকদের একটি কর্মশালায় যোগ দিয়ে নিজের ছবির জায়গায় একটি হাঁসের ছবি বসিয়ে হাস্যরস তৈরি করলেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর