ছদ্মবেশে নারীবিদ্বেষী কাণ্ড, সাভারে যুবক আটক

আপডেট : ১০ মার্চ ২০২৫, ১০:২৫ পিএম

মানসিক ভারসাম্যহীনের বেশে সড়কে নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি, মন্তব্য ও উক্ত্যক্ত করার অভিযোগে সাভারে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন বিকেল চারটার দিকে আমিনবাজার থেকে তাকে আটক করা হয়েছে। 

আটক যুবকের নাম খালিদ মাহমুদ হৃদয়। একটি সূত্রের দাবি, তার বাড়ি সাভার। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে খালিদ মাহমুদ হৃদয় খান পাগলের বেশ ধারন করে ভিডিও তৈরি করেন। পথে ঘাটে বিভিন্ন মেয়েদের হিজাব ছাড়া বের না হওয়ার জন্য তাদের প্রতি অশালীন মন্তব্য করেন। এসব ভিডিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

তিনি ভিডিওতে বলেন, হিজাব না পরলে ধর্ষিত হবেন। ভিডিওতে কম বয়সী মেয়েদের প্রতিও তিনি অশালীন মন্তব্য করেন। তার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে, যাতে তিনি দুই মেয়েকে হিন্দু ধর্মের বলেও কটাক্ষ করেন। তার ওই ভিডিওতে দুই কিশোরীকে উদ্দেশ্য করে হিজাব বা বোরকা পরার কথা বলেন। তার এমন অশালীন ও আপত্তিকর বক্তব্য সমাজের শান্তিপূর্ণভাবে বসবাসরত হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ‍্যে বিরোধ সৃষ্টির অপচেষ্টা।

একই সঙ্গে সমাজে মা-বোনদের মধ্যে একটা বিভ্রান্তিকর ম্যাসেজ ছড়িয়ে দিচ্ছেন, এতে সমাজে সব নারীদের প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি নেগেটিভ আকারে উপস্থাপন করেছেন। তার এ ধরনের কাজ সমাজে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একাত্তর/এসি
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল পেয়ে রাজধানীর মিরপুর ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে শিশু বলাৎকার ও যৌন হয়রানির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে রাজধানীর হাতিরঝিল...
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলাটির ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। এর ফলে যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে এ মামলার চূড়ান্ত...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর