প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৪:৩৫ পিএম

দেশজুড়ে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটছে।
 
মঙ্গলবার বিকেল ৩টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে।

ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে এদিন সকালে শাহবাগে অবস্থান নেয় রাজধানীর ৩০টি কলেজের শিক্ষার্থীরা।  

এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসব স্লোগানের মধ্যে রয়েছে—‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘ধর্ষকদের ফাঁসি চাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’।

এরপর দুপুর ১টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ের সড়ক থেকে সরে যান। তারপর তারা আবার জাদুঘরের সামনে অবস্থান নেন।

এরপর বিকেল পৌনে তিনটার দিকে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেডের সামনে পড়ে। শিক্ষার্থীর ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। বাকবিতণ্ডার একপর্যায়ে দু'পক্ষের মাঝে হাতাহাতি শুরু হয়। 

আন্দোলনকারীদের অভিযোগ, সুষ্ঠু মিছিলে প্রশাসন বাধা দিয়েছে।

এদিকে পুলিশের দাবি, হাতাহাতির ঘটনায় তাদের সাত সদস্য আহত হয়েছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে আন্দোলনকারীরা জানান, সন্ধ্যার পর মশাল মিছিল করে এসব ঘটনার প্রতিবাদ জানানো হবে।   

আরবিএস
বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা চলমান দাবি করে নারী অধিকার, নিরাপত্তা ও মর্যাদার দাবিতে মধ্যরাতে শেকল ভাঙার পদযাত্রা করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা।
অনির্দিষ্টকালের জন্য শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। তীব্র শীত উপেক্ষা করে সারাদেশ থেকে শত শত মানুষ জড়ো হচ্ছেন শাহবাগে।
এভারকেয়ার হাসপাতালের কাছে দুটি মাঠে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে ওঠানামা করবে জানিয়ে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর