মধ্যরাতে নারীদের ‘শেকল ভাঙার পদযাত্রা’

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪১ এএম

বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা চলমান দাবি করে নারী অধিকার, নিরাপত্তা ও মর্যাদার দাবিতে মধ্যরাতে শেকল ভাঙার পদযাত্রা করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা। নির্বাচনের প্রাক্কালে এই কর্মসূচি থেকে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। প্রত্যাশা গণতান্ত্রিক যাত্রায় পরবর্তী সরকার নারীদের অধিকার নিশ্চিত করবে। 

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ঠিক বারোটা। রাজধানীর শাহবাগ চত্বরে জ্বলে ওঠে মশাল। অন্ধকার ভেদ করে নারীদের কণ্ঠে ওঠে শ্লোগান “বিদ্রোহ ছুঁয়ে যাক নারী থেকে নারীতে।”

শেকল ভাঙার পদযাত্রায় গান, স্লোগানে আর বক্তব্যে নারীরা জানান, ক্ষমতা, রাজনীতি আর রাষ্ট্রীয় কাঠামোয় নারীদের ওপর নিয়ন্ত্রণের চর্চা আর মেনে নেওয়া হবে না।

অভিযোগ, সাম্প্রতিক রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশে প্রকাশ্যে নারীবিদ্বেষমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। অথচ এসব বিষয়ে অন্তর্বর্তী সরকার কার্যকর ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে।

সায়েন্সল্যাব-ধানমন্ডি ঘুরে সংসদ ভবনের সামনে গিয়ে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ৷ এই কর্মসূচি থেকে নারীরা স্পষ্ট করে জানান—রাষ্ট্র পরিচালনায় নারীর নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত না হলে গণতন্ত্রের কোনো অর্থ নেই।

এসময় নারীদের অধিকার নিশ্চিত করতে দশ দফা দাবি উপস্থাপন করেন আন্দোলনরত নারীরা।

দশ দফার মধ্যে আছে- ধর্মীয় বক্তব্যের নামে অনলাইনে ও অফলাইনে নারী অবমাননাকর বক্তব্য প্রচার বন্ধ করার ব্যবস্থা; যৌন সহিংসতার ক্ষেত্রে ‘‘ভিক্টিম ব্লেমিং’’ বন্ধ করা; প্রাথমিক পর্যায় থেকেই পাঠ্যপুস্তকে যৌন শিক্ষা যোগ করা; শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে যৌন নির্যাতনবিরোধী সেলা কার্যকর ও বাস্তবায়ন ইত্যাদি। 

আরবিএস
দেশজুড়ে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ।
বাসে-ট্রেনে নানা স্থাপনায় আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনায়সহ সাম্প্রতিক নাশকতার প্রতিবাদে ‘আমরাই বাংলাদেশ’ ব্যানারে পদযাত্রা করেছে মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, ক্রীড়াবিদ, শ্রমিক, সাংবাদিক,...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর