উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যায় ফরিদপুর থেকে দম্পতি গ্রেপ্তার

আপডেট : ১১ মার্চ ২০২৫, ১১:০৬ পিএম

রাজধানীর উত্তরখানে হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান ভুঁইয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) ফরিদপুর থেকে তাদের গ্রেপ্তার করে উত্তরখান থানা পুলিশ।

ওই দম্পতিরা হলেন- নাজের ও রূপা। 

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, আজ ফরিদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের কাছাকাছি চলে এসেছি। তাদের সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য বের করতে পারবো।

উত্তরখান থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান জানান, উত্তরখানের পুরান পাড়া এলাকায় ভাড়া বাসায় খুন হন ওই উপাধ্যক্ষ। ওই ফ্ল্যাটে কয়েকদিন আগে রূপা ও নাজের নামের এই দম্পতি ওঠেন। এরপর সোমবার ভোরে তারাই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। তারা ঢাকা থেকে পালিয়ে ফরিদপুরে আত্মগোপন করেন। এরপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিকে এ ঘটনায় নিহতের ভাই মুজাহিদুর রহমান ভূঁইয়া বাদি হয়ে এজাহার দায়ের করেছেন। এজাহারটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করেছে উত্তরখান থানা পুলিশ। মামলায় অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে।

একাত্তর/এসি
ঢাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে এক কনস্ট্রাকশন ঠিকাদারের হামলায় একই পরিবারের এক তরুণী নিহত, এক শিশু ও নারী গুরুতর আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর আনোয়ার খান মডার্ন...
রাজধানীর মোহাম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইমন ওরফে ‘এলেক্স ইমন’ নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত ইমন রায়েরবাজার এলাকার চিহ্নিত একটি কিশোর গ্যাংয়ের হোতা।
রাজধানীর পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এক শাখা ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, যেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে তিনি টিউশনি করাতে গিয়েছিলেন।
রাজধানীর দারুসসালাম থানাধীন দীপ নগর এলাকায় শাহিন নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর