এনবিআর কর্মকর্তার বিলাসী জীবন, থাকেন ১২ কোটি টাকার ফ্ল্যাটে

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৮:২৫ পিএম

আয়করের এক যুগ্ম কমিশনারের বিলাসী জীবনের গল্প এখন ‘টক অব দ্য এনবিআর’। মাসে ৮০ হাজার টাকা বেতন পাওয়া এই কর্মকর্তা থাকেন দেশের সবচেয়ে বিলাসবহুল এলাকা বারিধারার কূটনৈতিক জোনে প্রায় ১২ কোটি টাকার ফ্ল্যাটে। 

শাহ মোহাম্মদ মারুফ নামের এই কর্মকর্তা নিজের ও পরিবারের সদস্যদের নামে সম্পদ গড়েছেন ঢাকাসহ বিভিন্ন স্থানে। ব্যাংকেও রেখেছেন কোটি টাকা। এখন নিজের দপ্তরেই তদন্তের মুখে মারুফ। 

গুলশানে কূটনৈতিক এলাকা বারিধারার ১১ নম্বর সড়ক। দৃষ্টিনন্দন দশতলা এই ভবনটির নাম বিটিআই উইন্ড ফ্লাওয়ার। এর সাততলায় থাকেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের যুগ্ম কমিশনার শাহ মারুফ। প্রায় সোয়া আট কাঠা জমিতে নির্মিত এই ভবনের প্রতিটি তলায় ইউনিট মাত্র একটি। আয়তন ৩ হাজার দুইশ বর্গফুট। 

সংশ্লিষ্টদের হিসাবে, ভবনটির প্রতি বর্গফুট জায়গার দাম ৪০ হাজার টাকা। সে হিসাবে ফ্ল্যাটটির দাম হয় প্রায় ১২ কোটি টাকা। আড়াই বছর আগে এটি স্ত্রীর নামে কেনেন তিনি। যদিও এখনো নিবন্ধন হয়নি।  

প্রশ্ন উঠতে পারে, মারুফের স্ত্রী সাদিয়া আফরিন পারিবারিক সুত্রে ফ্ল্যাটটি পেয়েছেন কিনা। আয়কর নথি বলছে, সাদিয়া ইউনিয়ন ডেভলেপমেন্ট নামে একটি বেসরকারি আবাসন কোম্পানিতে চাকরি করেন। আমরা খোঁজ নেই সেই কোম্পানিতে। 

কর্মকর্তারা জানান, সাদিয়া বছরখানেক আগে চাকরি ছেড়েছেন। কর্মরত ছিলেন বিক্রয় বিভাগে। সবশেষ পদ সহকারী ম্যানেজার। আর আয়কর নথিতে সাদিয়ার সম্পদ এক কোটি ৭৮ লাখ টাকা। অর্থাত তার আয় ও ফ্ল্যাটের তথ্য সঙ্গতিপূর্ণ নয়।   

শাহ মারুফ এখন কর্মরত সিরাজগঞ্জ কর সার্কেলে। এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে অপারগতা জানান তিনি। 

শাহ মারুফের আয়কর নথিতে মোট সম্পদের পরিমাণ চার কোটি টাকার বেশি। চাকরি ছাড়া আর কোনো আয় নেই। অথচ ২৮তম বিসিএসের মাধ্যমে চাকরি শুরু করে ৫ম গ্রেডে আসা একজন কর্মকর্তা সরকার থেকে বেতন ভাতা পেয়েছেন ৮০ লাখ টাকা প্রায়। 

পূর্বাচলের রুপগঞ্জ অংশের গোলাপ মৌজায় মারুফ ও তার দুই ভাইয়ের নামে ১৫ কাঠা জমি পেয়েছে এনবিআর কর গোয়েন্দা। কর্মকর্তারা জানান, উত্তরায় ১৫ নম্বর সেক্টরে তিন কাঠা জমি আছে মারুফের। 

আর নিকুঞ্জে বোনের নামে কিনেছেন তিন কাঠার প্লট। স্বামী স্ত্রী দুজনের নামে আছে দুটি গাড়ি। স্ত্রীর গাড়ির দাম ৮০ লাখ টাকা। গোপালগঞ্জের কাশিয়ানিতেও সম্পদ গড়ার অভিযোগ রয়েছে শাহ মারুফের বিরুদ্ধে। 

কর্মকর্তাদের অভিযোগ, গোপালগঞ্জের পরিচিতিতে দাপটের সঙ্গে চাকরি করেন শাহ মারুফ। পোস্টিং পান গুরুত্বপূর্ণ সার্কেলে। করদাতাদের কর ফাঁকি দিতে সহযোগিতা করে আয় করেছেন অঢেল অবৈধ সম্পদ। 

 

একাত্তর/এসি
রাজধানী জুড়ে হঠাৎ করেই শুরু হয়েছে মরদেহ উদ্ধারের এক বীভৎস মিছিল! রহস্যজনক মৃত্যু, অর্ধগলিত দেহ আর খণ্ডিত লাশ উদ্ধারের একের পর এক খবরে তিলোত্তমা ঢাকা এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। গত এক মাসের...
রাজধানীর ব্যস্ততম প্রগতি সরণির নতুনবাজার এলাকায় ঢাকা ওয়াসার পাইপলাইন বসানোর দীর্ঘসূত্রতায় তীব্র যানজট ও দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী। মূল সড়কজুড়ে অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ির কারণে দুই থেকে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর