ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল, আটক তিন

আপডেট : ২১ মার্চ ২০২৫, ১০:৩৭ পিএম

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল থেকে ছাত্র-জনতার সহযোগিতায় তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার জুয়েল রানা গণমাধ্যমকে জানান, ছাত্র ও জনতার সহায়তায় আওয়ামী লীগের মিছিল থেকে তিনজনকে আটক করেছে মোহাম্মদপুর থানার পুলিশ।

তিনি আরও জানান, ইফতারের পর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৪০-৫০ নেতাকর্মী মিছিল বের করে। শিক্ষার্থী ও স্থানীয়রা তাদের বাধা দেয় এবং তিনজনকে পুলিশে সোপর্দ করে।

আটক তিনজন হলেন— যুব মহিলা লীগের সদস্য লাবনী (২৮), আওয়ামী লীগ কর্মী মো. সিরাজুল ও ছাত্রলীগ কর্মী রাজু (২৮)।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের নিয়ে কেন মিছিলের আয়োজন করা হয়েছিলো, সেই বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে।

আরবিএস
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর