আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি সরকার ঠিক করবে: ব্যারিস্টার খোকন

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৮:১১ পিএম

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটি সরকার নির্ধারণ করবে উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, তবে আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তাদের বিচার করতে হবে। পুরো দল তো অপরাধ করেনি।

তিনি বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। আর বিশ্বাস করে সবার সংগঠন করার অধিকার আছে।

শুক্রবার বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ূী রেলস্টেশনের পাশে বিএনপি যুগ্ম আহবায়ক মাসুদের রহমানের উদ্যোগে অসহায় দুস্থ এতিম ও বিএনপির নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত ইফতার ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, অন্তর্বর্তী সরকারকে বিএনপি সমর্থন দিয়েছে। কিন্তু তারা নির্বাচন দিচ্ছে না । 

দ্রুত সময়ে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানিয়ে তিনি আরও বলেন, যাদের জনসমর্থন নাই তারাই সরকারকে পরামর্শ দিচ্ছে নির্বাচন পেছানোর জন্য। কিন্তু যতদিন যাবে নির্বাচন না দিলে সরকারের প্রতি জনগণের অনাস্থা তৈরি হবে।

এসময় উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ারুল হক কামাল, যুগ্ম আহবায়ক মাসুদের রহমানসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা এবং দেশ জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

আরবিএস
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর