ডিএমপির ১৩৩৪ টহল টিম ও ১৪২ চেকপোস্টে গ্রেপ্তার ৩৯৩

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১১:১২ এএম

ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে গত দুইদিনে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, গ্রেপ্তারদের মধ্যে ৩৩ জন ডাকাত, ২২ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চারজন চাঁদাবাজ, ১৮ জন চোর, ৫৫ জন মাদক কারবারি, ৭৩ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী।

অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত ১০ রাউন্ড পিস্তলের গুলি, একটি চাপাতি, দুটি চাকু, একটি রামদা, একটি তলোয়ার, একটি কাটার, একটি ক্যারিং ব্যাগ,  ২১টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ও নগদ পাঁচ লাখ ৬২ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও  দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

উদ্ধার মাদকের মধ্যে রয়েছে- সাত কেজি ২৯০ গ্রাম গাঁজা, ৭৪৯ পিস ইয়াবা, ২০ গ্রাম হেরোইন, ছয় বোতল ফেন্সিডিল, সাত বোতল বিদেশি মদ, সাত ক্যান বিয়ার ও ১৬টি মদের খালি বোতল।

শুক্র ও শনিবার দুইদিনে ডিএমপির বিভিন্ন থানায় ১১৬টি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আরো জানান,বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ১৩৩৪টি টহল টিম দায়িত্ব পালন করে। এরমধ্যে রাতে ৬৮০টি ও দিনে ৬৫৪টি টিম দায়িত্ব পালন করে।

টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ৯৫৮টি, ফুট পেট্রোল টিম ১৪৬টি ও হোন্ডা পেট্রোল টিম ২৩০টি। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ১৪২টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।

একাত্তর/আরএ
ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 
ঢাকা মহানগরীতে ফুটপাত ও রাস্তা দখল করে পরিচালিত দোকান, রেস্টুরেন্ট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বর্ধিতাংশ অপসারণে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 
ঢাকা মহানগরীর ১৩টি সংসদীয় আসনের ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম সরবরাহের কাজ শুরু হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সেগুনবাগিচায় এক ব্রিফিংয়ে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ...
ঢাকা মহানগরীর ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩৭টি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সাতজন করে পুলিশ মোতায়েন থাকবে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর