ঢাকার ১৪০০ ‘ঝুঁকিপূর্ণ’ কেন্দ্রে বিশেষ নজরদারি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম

ঢাকা মহানগরীর ১৩টি সংসদীয় আসনের ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম সরবরাহের কাজ শুরু হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সেগুনবাগিচায় এক ব্রিফিংয়ে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী জানান, আশা করা যাচ্ছে বিকেলের মধ্যেই সব মালামাল কেন্দ্রে পৌঁছে যাবে।

রিটার্নিং কর্মকর্তা জানান, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ঢাকা মহানগরীর ১,৪০০টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বিশেষ নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে শতভাগ সিসিটিভি ক্যামেরা এবং দায়িত্বরতদের শরীরে বডি ক্যামেরা থাকবে। পুরো নির্বাচনী এলাকায় ৮০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, ভোট গণনা কেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাট এড়াতে জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছে এবং দ্রুততম সময়ে ফলাফল ঘোষণার চেষ্টা করা হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশে কোনো বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই এবং কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি আশা করা হচ্ছে।

নির্বাচনী অভিযোগ প্রসঙ্গে শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, এখন পর্যন্ত ৫২টি অভিযোগ জমা পড়েছিল, যার সবকটিই সমাধান করা হয়েছে। এই প্রক্রিয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পূর্ণ সহযোগিতা করছেন বলেও তিনি উল্লেখ করেন।

একাত্তর/আরএ
ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 
ঢাকা মহানগরীতে ফুটপাত ও রাস্তা দখল করে পরিচালিত দোকান, রেস্টুরেন্ট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বর্ধিতাংশ অপসারণে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 
ঢাকা মহানগরীর ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩৭টি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সাতজন করে পুলিশ মোতায়েন থাকবে। 
ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে গত দুইদিনে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর