চারুকলায় স্বৈরাচারের মোটিফে আগুন দেওয়া যুবক ঢাবির, সন্দেহ

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৭:১৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিস্টের মুখাকৃতিতে আগুন দেওয়া যুবককে চিহ্নিত করা গেছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন, যাকে চিহ্নিত করা হয়েছে, তার পরিচয় এখনও নিশ্চিত নয়। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে তাকে সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানিয়েছেন, সন্দেহভাজন ওই যুবকের নামের অদ্যাক্ষর ‘র’ দিয়ে। ধারণা করা যাচ্ছে তিনি ঢাবির আরবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। থাকেন সূর্যসেন হলে। তবে তিনি-ই যে সেই ব্যক্তি, সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও নিশ্চিত হতে পারেনি। হলে বিস্তারিত জানানো যাবে।

এর আগে শনিবার (১২ এপ্রিল) ভোর পৌনে পাঁচটা থেকে পাঁচটার মধ্যে ওই আগুন দেওয়া হয়।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সকাল ৪:৪৪ মিনিটে রাস্তার উল্টো দিক থেকে এসে মুখে মাস্ক পরা এক যুবক গেট লাগোয়া দেয়াল টপকে চারুকলার ভেতর ঢোকে। গেটে তখন কোনো প্রহরী ছিলো না।

পরের মিনিটেই মোটিফের কাছে গিয়ে তাকে আগুন দিতে এবং একটু পরে আরেকবার আগুনটি উসকে দিয়ে সরে যেতে দেখা যায়। শেষে আবার দেয়াল টপকে বেরিয়ে রাস্তা পার হয়ে উল্টো দিকে সোহরাওয়ার্দী অংশে চলে যায় সে। পুরো ঘটনাটি ঘটেছে সাড়ে তিন মিনিটে।

একাত্তর/এসি
বাংলা নববর্ষ মানেই বাঙালির হৃদয়ে নতুন প্রাণের স্পন্দন। আর এই উৎসবের অন্যতম প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এখন ব্যস্ততার তুঙ্গে।
বাউলদের ওপর সাম্প্রতিক আগ্রাসনের প্রতিবাদ ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা নিয়ে বাংলা নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এবারের বর্ষবরণের মূল...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঐতিহাসিক মুসা খান মসজিদ পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর