কুয়েট ইস্যুতে বুয়েট শিক্ষার্থীদের ক্ষোভ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০২:৩২ পিএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ঘটে যাওয়া ঘটনায় প্রশাসনের অনৈতিক, পক্ষপাতদুষ্ট এবং দমনমূলক আচরণের বিরুদ্ধে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বুয়েটের শহীদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধনে এ ক্ষোভ প্রকাশ করেন তারা।

শিক্ষার্থীরা জানান, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হলেও প্রায় দুই মাস পর প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়।

ওই ঘটনায় ২২ জনের বিরুদ্ধে মামলা ও ৩৭ জনের সাময়িক বহিষ্কারাদেশ দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতা ও শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার হরণের চেষ্টা বলে মনে করেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।

পরবর্তীতে কুয়েটের সাথে একাত্মতা ঘোষণা করে সব কর্মসূচিতে পাশে থাকারও ঘোষণা দিয়েছেন বুয়েটের শিক্ষার্থীরা।

একাত্তর/আরএ
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর