তেজগাঁওয়ে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত, ঘটনাস্থলের পাশেই ছিলো পুলিশ

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১০:০২ এএম

ছিনতাইকারীদের দেখে চিৎকার করায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে। ঘটনাটি ঘটেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায়। ঘটনাস্থলের পাশেই পুলিশের একটি পেট্রোল টিম থাকলেও আঁচ করতে পারেনি বলে দাবি পুলিশের। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় কাউকেই শনাক্ত করতে পারেনি পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ধারণের মাত্র কয়েক সেকেন্ড আগেই ছিনতাইকারীদের কবলে পড়েন শিক্ষার্থী আরমান। মুহূর্তের মধ্যে পাশে থাকা পুলিশ সদস্য ও প্রত্যক্ষদর্শীরা হাজির হন সেখানে। অতিরিক্ত রক্ত ক্ষরণে বাংলাদেশ টেক্সটাইলের সামনে লুটিয়ে পড়েন শিক্ষার্থী আরমান।

পরে তারে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে আরমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় তিন থেকে চারজনের একটি ছিনতাইকারী দলকে ছিনতাই করতে দেখে চিৎকার করেন আরমান। তাকে একা পেয়ে ছিনতাইকারীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অভিযোগ জানান, ঘটনাস্থলের কিছুটা দূরেই পুলিশের অবস্থান থাকলেও ছিনতাইকারীদের ধরতে কোনো পদক্ষেপ নেয়নি তারা।

এদিকে ঘটনার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের তেজগাঁও বিভাগের কর্মকর্তারা। সংগ্রহ করা হচ্ছে আশপাশের সিসি টিভি ফুটেজও। পেট্রোল টিম কাছাকাছি থাকার বিষয়টি স্বীকার থাকলেও তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্য আঁচ করতে পারেনি বলে দাবি পুলিশের।

ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান জানান, অভিযুক্তদের এখনো শনাক্ত করা যায়নি। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

একাত্তর/আরএ
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় রিকশা থেকে পড়ে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারা গেছেন।
থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পরিকাঠামোগত অবস্থা এবং সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার মান সরেজমিনে পরখ করতে রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।...
অসুস্থ হওয়ার পর চিকিৎসার পেছনে দৌড়ানোর চেয়ে রোগ প্রতিরোধের মাধ্যমেই জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাকেই বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। 
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর