সড়কে ময়লা ফেলে পরিচ্ছন্নকর্মীদের ‘অভিনব’ প্রতিবাদ

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৬:৩০ পিএম

আন্দোলনের নগরীতে পরিণত হওয়া রাজধানীতে এবার দেখা প্রতিবাদের অভিনব ভাষা। বকেয়া বেতনের দাবিতে নতুন বাজারের মূল সড়কে বাসা বাড়ি থেকে সংগ্রহ ময়লা ফেলে প্রতিবাদ জানিয়েছেন উত্তর সিটির পরিচ্ছন্নতাকর্মীরা। আবর্জনা পরে থাকার কারণে একদিক ধরে চলাচল করছে যানবাহন, ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার নতুন বাজার এলাকার মূল সড়কে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট বলেন, দুপুর ১টার দিকে নতুন বাজারে ঘটনা ঘটেছে। পরিচ্ছন্নতাকর্মীরা বলছে, তারা বেতনের দাবিতে সড়কে ময়লা ফেলেছে। সড়কে ময়লা ফেলার কারণে এক দিক দিয়ে যানবাহনগুলো চলাচল করায় যানবাহনগুলোর ধীর গতি সৃষ্টি হয়েছে।

আন্দোলনে অংশ নেয়া এক পরিচ্ছন্নতাকর্মী বলেন, আমাদের বেতন পরিশোধ করেনি সংশ্লিষ্টরা। যে কারণে আমরা এভাবে রাস্তায় ময়লা ফেলেছি, দাবি আদায় করতে। আমাদের বেতন পরিশোধের প্রতিশ্রুতি পেলে আমরা নিজেরাই সড়ক থেকে ময়লা তুলে ফেলবো।

ট্রাফিক পুলিশের সার্জেন্ট আনিসুর রহমান ঘটনাটির একটি ভিডিও তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে শেয়ার দিয়ে লিখেছেন, পরিচ্ছন্নকর্মীরা বকেয়া বেতনের দাবিতে নতুনবাজার এলাকায় রাস্তার মাঝখানে ময়লা ফেলে আন্দোলন করছেন।

এলাকাটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন হওয়ায় সংস্থাটির কাছে সার্বিক বিষয় জানতে চাইলে মুখপাত্র মকবুল হোসাইন বলেন, তারা বেতনের দাবিতে আন্দোলন করছে তাদের পাওনা সিটি কর্পোরেশনের কাছে নয়। তাদের দাবি তাদের পরিচালনা করা কন্ট্রাক্টর বা ইজারা যারা নিয়েছে তাদের কাছে। ওখানকার পরিস্থিতিসহ কেন তারা এমন করছে, কারা তাদের বকেয়া বেতন পরিশোধ করেনি, এখানে ফল্ট কার, সার্বিক বিষয়ে খোঁজ নিয়ে জানানো হবে।

এআরএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর