মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ করে বিক্ষোভ

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৬:১৩ পিএম

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে দিনব্যাপী ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জের কাটতে না কাটতেই, এবার মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে রাজধানীর তেজগাঁও মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কোহিনূর কেমিক্যাল কোম্পানির শ্রমিকরা।

মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে তিব্বতের প্রধান সড়কে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে তারা মহাখালী থেকে সাতরাস্তা পর্যন্ত সড়ক বন্ধ করে দেন। শ্রমিকদের অভিযোগ, কোহিনূর ক্যামিক্যাল কোম্পানির ঊর্ধ্বতন এক কর্মকর্তা মহানবীকে কটূক্তি করেছেন। 

সেই কটূক্তির প্রতিবাদে ওই কর্মকর্তার ফাঁসির দাবিতে তারা সড়কে নেমে বিক্ষোভ করছেন। বিক্ষোভকারীরা আরও দাবি করেছেন, যতক্ষণ পর্যন্ত অভিযোগকারীকে ফাঁসি দেওয়া না হবে ততক্ষণে পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ শামীমুর রহমান গণমাধ্যমকে বলেন, সোমবার কোহিনূর ক্যামিক্যালের এক কর্মকর্তা মহানবীকে নিয়ে কটূক্তি করেছেন অভিযোগ এনে ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ করছেন। তাদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে বরখাস্ত করা হয়েছে। তবুও তারা সড়ক ছাড়ছেন না। তাদের দাবি অভিযুক্তকে ফাঁসি দিতে হবে।

তিনি বলেন, বিক্ষোভকারীদের সঙ্গে তারা কথা বলেছেন। এছাড়াও প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজারও কথা বলেছেন। তারা বলছেন, অভিযুক্তকে এখনই ফাঁসি দিতে হবে। আসলে এই বিক্ষোভকারীদের সঙ্গে তৃতীয় কোনও পক্ষ ইন্ধন দিচ্ছে। যার ফলে তারা কোনও আইন মানতে চাইছেন না।

তেজগাঁও পুলিশ জানিয়েছে, শ্রমিকদের সড়ক অবরোধের কারণে সেখানে যান চলাচল বন্ধ রয়েছে। উত্তরা-কাকলী-বনানী হয়ে মহাখালী-তেজগাঁওগামী এবং তেজগাঁও থেকে মহাখালী টার্মিনাল হয়ে উত্তরামুখী রুটে  যানবাহন চলাচল  বিঘ্নিত হচ্ছে। 

এজন্য আমতলী হয়ে মহাখালী রেল ক্রসিং ব্যবহার করে জাহাংগীর গেইট রুট এবং আমতলী-গুলশান এক হয়ে পুলিশ প্লাজা-শান্তা রুটে ডাইভারশন ব্যবহার করতে অনুরোধ করেছে পুলিশ। উল্লেখ্য, মহাখালী থেকে উত্তরা- বনানী রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এআরএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর