রাজধানীর ২২টি পয়েন্টে বসছে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৮:১৮ পিএম

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ও রাস্তা পারাপারে নিরাপত্তা নিশ্চিত করতে মিরপুরে পরীক্ষামূলকভাবে চালু হলো স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি। নির্দিষ্ট সময়ে লাল ও সবুজ বাতি দেখে থেমে যাচ্ছে গাড়ি। রাস্তা পারাপারের সুযোগ পাচ্ছে মানুষ। 

রাজধানীর মোট ২২টি পয়েন্টে এমন স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি চালুর প্রকল্প নিয়ে কাজ করছে ট্রাফিক বিভাগ। এর মধ্য দিয়ে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি যানজট ও দুর্ঘটনা কমবে বলে মনে করছে ট্রাফিক বিভাগ। 

সরেজমিনে গিয়ে দেখা গেলো, বাবা মনির হোসেনের কোলে চড়ে নিরাপদে রাস্তা পারাপারের অপেক্ষায় ছোট্ট সাইম। সিগন্যাল বাতি লাল থেকে সবুজ হলেই ৩০ সেকেন্ডের জন্য থেমে যাবে গাড়ি। আর তখনই জেব্রা ক্রসিং ধরে তারা পার হবেন এই ব্যস্ত সড়ক।

রাস্তা পারাপারের অপেক্ষায় স্কুল কলেজ শিক্ষার্থীসহ অনেকেই। রাজধানীতে জেব্রা ক্রসিং মেনে রাস্তা পারাপারের নিয়মটা নগরবাসী ভুলে গেছে। তবে, এর উপকারটা জানেন সবাই। 

জাইকার অর্থায়নে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় ‘ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি)’ আওতায় নিরাপদ পথচারী পারাপারের জন্য একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ও সিটি কর্পোরেশনের উদ্যোগে পরীক্ষামূলকভাবে মিরপুরে চালু হলো এই প্রকল্প। ঢাকা রোড ট্রাফিক সেইফটি প্রজেক্ট নামের এই প্রকল্পের আওতায় পথচারীদের জেব্রা ক্রসিং ও ট্রাফিক সিগান্যাল মানতে সচেতন করা হচ্ছে। 

পাইলট প্রকল্পের আওতায় মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে অবস্থিত পথচারী ক্রসিংয়ে প্রতিদিন (ছুটির দিন ছাড়া) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কার্যক্রম পরিচালিত হবে।

পিক আওয়ারে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএনসিসি যথাযথভাবে রাস্তা চিহ্নিত করে ওই ক্রসিংটি প্রশস্ত করেছে। এ সময় একটি পোর্টেবল ট্র্যাফিক লাইটও স্থাপন করা হয়েছে, যেখানে পথচারীরা পুশ বোতাম চাপ দিয়ে রাস্তা পারাপারের জন্য সিগন্যাল পাবেন। পথচারীদের সহায়তায় এবং ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগে ডিএমপির ট্রাফিক পুলিশ সেখানে মোতায়েন থাকবে।

এই এলাকাটি বাছাই করা হয়েছে কারণ আশেপাশে স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনিরাপদ পারাপার, অপর্যাপ্ত পারাপারের স্থান, অবৈধ পার্কিং ও জেব্রা ক্রসিংয়ে অননুমোদিত বাস থামানোর মতো একাধিক নিরাপত্তা চ্যালেঞ্জ চিহ্নিত হয়েছে।

যানবাহনের প্রতি নির্দেশনা: ট্রাফিক সিগন্যাল ও লাইট মেনে চলতে হবে। ট্রাফিক লাইট হলুদ বা লাল হলে স্টপ লাইনের আগে থামতে হবে। জেব্রা ক্রসিংয়ের ওপর কোনোভাবেই যানবাহন থামানো যাবে না।

পথচারীদের প্রতি নির্দেশনা: রাস্তা পার হওয়ার আগে ফুটপাতে অপেক্ষা করতে হবে। ট্রাফিক লাইট সবুজ হলে জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তা পার হতে হবে। রাস্তা পার হতে ফুটপাথের ট্রাফিক লাইট পোলের পুশ সুইচে চাপ দিতে হবে এবং সবুজ সিগন্যালের জন্য অপেক্ষা করতে হবে।

ঢাকা রোড ট্রাফিক সেইফটি প্রোজেক্টের কোর্ডিনেটর সঞ্জয় রয় জানান, গত রোববার থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৮ মে পর্যন্ত। শিগগিরি বুয়েটের সহযোগিতায় রাজধানীর আরও ২২টি পয়েন্টে চলছে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি চালুর উদ্যোগ। ফার্মগেট, বাংলামোটরসহ কয়েকটি বসানো হয়েছে বাতি। 

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানো ও দুর্ঘটনা কমিয়ে আনার ক্ষেত্রে প্রকল্পটি ভূমিকা রাখবে বলে মনে করছে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। অতিরিক্ত কমিশনার সারওয়ার বলছেন, আপাতত পরীক্ষামূলক হলেও ভবিষ্যতে রাজধানী জুড়ে এই ব্যবস্থা চালুর পরিকল্পনা নিয়ে এগুচ্ছে কর্তৃপক্ষ। 

যাত্রী কল্যাণ সমিতির তথ্য বলছে ২০২৪ সালে সারাদেশে দুর্ঘটনায় মারা গেছে এক হাজার ৯ জন পথচারী। এদের বেশিরভাগই রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।  

 

এআরএস
রাজধানীর গ্রীন রোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্রের ২ নম্বর খেলার মাঠসংলগ্ন বহুদিনের পরিচিত ‘সকালের হাট-বাজার’ অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার থেকেই এই সিদ্ধান্ত...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর